বিনিয়োগকারীর আত্নহত্যা, একটি মেয়ে এতিম এবং একটি পরিবার চুরমার
তবে ইদানীং দরপতন আরো চরম আকার ধারণ করছে। আজ ঝরে গেল একটি তাজা প্রাণ, কোন উপায় না দেখে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে আত্নহত্যার পথ বেছে নিলেন গোপীবাগের কাজী লিয়াকত আলী যুবরাজ। এতিম হলো ৪ বছরের মেয়ে মল্লিকা। স্বামী হারালেন শহীদ নবী স্কুলের শিক্ষিকা তাহমিনা বেগম সাথী। শেয়ারবাজার নিয়ে যেসব পদক্ষেপ নেয়া হলে বাজার অল্প সময়ে স্থিতিশীল হবে।
১. চাপ সৃষ্টি করে হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে ফিরিয়ে আনতে হবে।
২. যারা শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন ঘাপটি মেরে বসে আছে তাদেরকে বাজারে অতীতের পরিমাণ টাকা ইনভেস্ট করতে বাধ্য করতে হবে।
৩. ব্যাংকগুলো বারবার ঘোষণা দিয়েও বাজারে ৫০০০ কোটি টাকার ফান্ড গঠন করেনি। তাই তাদেরকে জরুরী ভিত্তিতে ৫০০০ কোটি টাকার ফান্ড গঠন করতে চাপ দিতে হবে।
৪. সূচক যখন অনেক উপরে ছিল তখন ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে অনেক মুনাফা তুলে নিয়েছিল। তাদের লাভ করা টাকার অংশ এখন বাজারে দিতে তাদেরকে বাধ্য করা উচিত।
৫. হঠাৎ হঠাৎ সিদ্বান্ত পরিবর্তন করা চলবে না, এতে বাজার আরো খারাপ হয়ে যায়। আর তখনই অল্প দামে শেয়ার ক্রয় করে এক শ্রেণীর সুবিধা ভোগী চক্র। এরপর দাম বাড়লে সব বিক্রি করে টাকা নিয়ে যায় এবং দাম আবার পড়ে যায়।
৬. এনজিও প্রতিষ্ঠান গুলোকে বাজারে আসতে অনুরোধ করা যেতে পারে। কিছুদিন আগে কথা উঠেছিল তারা বাজারে আসবে, কিন্তু এখন আবার সে কথা ঝিমিয়ে গেছে।
৭. তেতত্রিশ লক্ষ বিনিয়োগকারীর মানে তেতত্রিশ লক্ষ্য পরিবার, অতএব এ শেয়ারবাজারকে কিংবা বিনিয়োগকারীদের পটকাবাজ না বলে বরং কিভাবে তাদের আস্থা ফেরানো যায় তা জরুরী ভিত্তিতে করা উচিত।
৮. শেয়ারবাজার এখন অনেকটা হাসপাতালের ইমার্জেন্সী বিভাগে আছে। অতএব অনেক রক্ত দিয়ে অথাৎ টাকা দিয়ে এ বাজার কে সুস্থ করা ছাড়া আর কোন উপায় নাই।
৯. শুধু বারবার মিটিং করলে হবেনা, এ পর্যন্ত যত মিটিং হয়েছে সেগুলো বাস্তবায়ন না হলে বাজার ভালো হবেনা।
১০.এসইসিকে আরো শক্তিশালী করতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা যত বেশি শক্তিশালী হবে বাজার ততো ভালো হবে।
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।