|| নিঃশেষ ||
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত স্বপ্ন পূর্ণতা পাওয়ার আগেই ভেঙে যায়...!
কত চাওয়া প্রকাশের আগেই থেকে যায় অপূর্ণ,
কত সাধ মনের ঘরে থেকে যায় হয়ে অসাধ্য,
কত ইচ্ছে নীরবে ভেসে যায় দুঃসহ বেদনায়...!
কতনা শ্রাবণধারা প্রমাণ দিয়ে যায় চক্ষু নদীর,
কতনা গভীর হৃদয় সাগর, জলোচ্ছ্বাসের তেজ
ভাসিয়ে নেয় কতনা জীবন, অপরিপক্ব কত স্বপ্ন!
চাওয়া পাওয়ার হিসেবে শূন্যময় কত'মন অস্থির!
কেবা কখন রেখেছে হৃদয় ভাঙনের খোঁজখবর!
নিঃশব্দে ভাঙে কত হৃদয়, ডুবে বেদনার সমুদ্রে
ব্যথাতুর মনের আর্তনাদ, চাঁপা পড়ে কত কথন,
শ্রবণ অক্ষম স্বার্থান্ধ মানুষ বুঝেছি কতটা বর্বর।
কতনা নির্মম হতে পারে বাস্তবতা, কত স্বার্থপর
মানুষ অন্তর! ভাবতেই দুচোখ হয়ে উঠে ঝাপসা,
রাতজাগা পাখিটির কষ্টের খোঁজ কেউ রাখেনা,
ঝরে পরা ফুল যে পায় না কখনওই তার সম্ভ্রম।
আমি নিঃশেষ ধূলির মত আজ নিথর নিশ্চেতন,
অনুভূতিহীন কোন জড়পদার্থ শুধু ভার পৃথিবীর।( লেখাটি নীলপরি আপুর কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে তার মন্তব্যের ঘরেই লিখেছিলাম। আর কোনরকম এডিট করিনি, পোষ্ট হয়ে থাকুক স্মরণীয় হয়ে।)
-ছবি কৃতজ্ঞতায় ফেসবুক।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন