স্বাধীনতা তুমি
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা তুমি পাগলের উম্মুক্ত হাসি, ভোরের
নীরবতা ভেঙে গেয়ে উঠা পক্ষী-কোকিলের গান;
স্বাধীনতা তুমি মুক্ত, তরঙ্গ-গর্জন-ঢেউ সাগরের,
আঁধারের বুকচেরা স্বর্ণাভ প্রভাত-সূর্য ঊদীয়মান।
স্বাধীনতা তুমি ফুলের পাপড়িতে ভ্রমর-গুঞ্জন,
ষোড়শীর যৌবনারম্ভে প্রেমিকের প্রতি ভালোবাসা;
স্বাধীনতা তুমি কলম কবিদের-সাধকের সাধন,
ভূমিষ্ঠ শিশু-কূলে মায়ের বুকে জেগে উঠা আশা।
স্বাধীনতা তুমি শোষকের বুকে বিঁধা বিষ তীর,
প্রাণে প্রাণে মুক্তির স্বাদ-দুর্বলের পাওয়া অধিকার;
স্বাধীনতা তুমি দুরন্ত-দুর্বার মুক্তি-তৃষ্ণায় অস্থির
স্বপ্নময় এ'প্রাপ্তি-বৈষম্যবিহীন সমাজের দাবিদার।
স্বাধীনতা তুমি মুক্ত সুনীল আকাশ-শুভ্রতুষার
সীমাহীন-সুবিন্যস্ত বাঁধনহারা পৃথিবীপৃষ্ঠ প্রান্তরে;
স্বাধীনতা তুমি সকল প্রাণের মানব-বৃক্ষলতার
কামনাবাসনা চিন্তাজগত ইচ্ছে পথ প্রকারান্তরে।
স্বাধীনতা তুমি সুমহান-কাঙ্ক্ষিত হৃদয়ের গান,
গৌরবময় ইতিহাসে গর্বিত বাঙালি জাতি-বিজয়;
স্বাধীনতা তুমি পতাকায় শেখ মুজিবুর রহমান,
বাংলার বুকে মিশে থাকা শহীদ দেশপ্রেমি হৃদয়। কবিতা :
স্বাধীনতা তুমিকৃতজ্ঞ 'বিলিয়ার বহমান রিয়াজ' ভাইয়ের প্রতি, তার উৎসাহ অনুপ্রেরণাতেই আমার চেষ্টা-সামান্য সৃষ্টি।
_________________
ছবিটি গুগলে পেয়েছি
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন