দুঃখ রইল আমার মনে
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৷
দুঃখ রইল আমার মনে
হইল না সুখ এই জীবনে,
এত আশা ভালোবাসা
দিলাম কতই হৃদয় ভরে।
মনের খাচায় প্রেমের পাখি
পুষি কত আপন করে,
বিশ্বাস কেড়ে দিল ফাঁকি
উঁড়াল দিল দূর আকাশে।
সকাল দুপুর সন্ধ্যা রাতি
করত আমায় ডাকাডাকি,
কষ্ট যতো ভুলেই যেতাম
দেখলে ওমুখ হাসিখুশি।
নিত্য সুখের কতশত
রইলো পড়ে মুধুর স্মৃতি,
প্রয়োজন কি ছিল এতো
সবই ভুলে যাবে যদি।
স্বপ্ন মধুর ভালোবাসা
বিষের মত করছে ক্ষত,
পূর্ণিমারাত চাঁদ দেখিয়া
মন ভরে না আগের মত।
মিষ্টি সুরের গান শুনিয়া
বাড়েই কেবল দুঃখ যত,
শুনলে কভু প্রেমের কথা
পড়ছে ক্ষতয় লবন যেন।
ডাহুক ডাকে দূরের বনে
বন্ধুর কথাই পড়ছে মনে,
হিজল ডালে ডাকছে পাখি
সে বিনে ঘর শূন্য লাগে।
আশায় দুচোখ স্বপ্ন আঁকি
আবার যদি পাই গো তারে,
মনের ঘরে রাখবো বাঁধি
মধুর ছোঁয়ায় প্রেম শিকলে।
আমার ভুবন মেঘেই ঢাকা
ঘুরছে না আর ভাগ্য চাকা,
কি আশায় আর বাঁধিব ঘর
সুখ বুঝি না তাকে ছাড়া।
তৃপ্তি আমার বন্ধুর বুকে
পুড়াক যত দিক'না ব্যথা,
ফিরে যদি নাই'বা আসে
সবই বিফল জীবন বৃথা। ছবিটি আমি ফেসবুকে পেয়েছিলাম বছর দুই আগে, আমার এক কবিতার পোষ্টে কমেন্ট করেছিল আমি তার ছবিটি তখন সেভ করে রেখেছিলাম, আমি তাকে চিনিনা, জানিনা এখনও। এই কবিতাটির সাথে ছবিটির মোড মিল মনে হলো তাই এটিই দিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন