ভালোবাসার সুখ পাখি
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুকের ভিতর জ্বলছে আগুন, বুকের ভিতর গো...
বুকের ভিতর জ্বলছে আগুন দেখিবার কেউ নাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
মন পুড়াইলাম ভালোবেসে, ঘর পুড়াইলাম দোষে...।।
যারে আমি ভাবলাম আপন সেই'তো গেলো দূরে!!
মনের ব্যথা নিয়া মনে, মনের ব্যথা গো....
মনের ব্যথা নিয়া মনে ঘুরিয়া বেড়াই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
নিজের চেয়েও যারে বেশি, বেসে ছিলাম ভালো...।।
জানিনা কোন অপরাধে সে হারিয়ে গেল!!
সেদিন থেকেই তুষের আগুন, সেদিন থেকে গো...
সেদিন থেকেই তুষের আগুন লাগছে কলিজাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।
কতদিনের কতো স্মৃতি ভাসে আমার চোখে...।।
একবারও কি ওই পাষাণীর পড়ে'না গো মনে!!
নয়ন বলে শূন্য জীবন, নয়ন বলে গো....
নয়ন বলে শূন্য জীবন কি করে কাটাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।গান -
ভালোবাসার সুখ পাখি কথা -
নাঈম জাহাঙ্গীর নয়নসুর - অনুসরণ
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন