ভাবতে পারো বিশ্বস্ত
২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাস্য-উজ্জল মুখটি তোমার
দেখতে ভারী লাজুক,
কি আর বলি তোমায় দেখে
ধরছে প্রেমের অসুখ।
রাতের শেষে রোদ হয়ে তুমি
ভরা'ও শীতের সকাল,
একটু দেখায় পৌষের দিনেও
উষ্ণতায় ভরে বিকাল।
তোমার মাঝে সুখ বুঝে মন
কাঙ্খিত চোখ সদা,
হাসিখুশি ভরা মিষ্টি ও'মুখ
দেখতে চাই সর্বদা।
চলার পথে দেখলে একবার
কতইনা লাগে ভালো,
বিষন্ন তুমিহীন দিনক্ষণ মন
হারায় পৃথিবী আলো।
শত কষ্টে'ও পাই তৃপ্তির স্বাদ
দেখি যদি চাঁদমুখ,
বুঝি না প্রেম ডুবি শূন্যতায়
বিরহটা পোড়ায় খুব।
থমকে দাঁড়ায় সময়গুলো
না-কি থামে এই মন ?
বুঝি না তার কিছুই আমি
এ'যে মানসিক নির্যাতন।
নাম ঠিকানা হয়নি জানা
কোথায় তোমার বাড়ি,
অনেক লাগে ভালো তোমায়
তাই তো ভালবাসি।
মনের যতো ইচ্ছে দেবো-
মন মন্দিরে ঠাঁই,
আর কিছুনা চাইবো বন্ধু
তোমায় যদি পা'ই।
এক বালিশে রাখবো মাথা
নিশি কিংবা দিনে,
বলবো যতো মনের কথা
মিশবো প্রাণে প্রাণে।
মনের শান্তি-তৃপ্তির কাছে
সব সুখ'ই যে তুচ্ছ;
তোমার মাঝেই তৃপ্তি যতো
আমার সুখ সর্বোচ্চ।
হিয়ার মাঝেই থাকবে তুমি
নাইবা দিলে দেখা;
ভালোবাসো নাইবা বাসো-
দিওনা অবহেলা।
তুমি যে আমার ইচ্ছে সাধে
হৃদয়ের সুখ সমস্ত,
থাকবে এ-মনে-শ্বাসপ্রশ্বাসে
ভাবতে পারো বিশ্বস্ত।(ছবিটা গুগল সার্চ করে পাওয়া, ভালো লাগলো তাই সিলেক্ট করে ফেললাম, সামান্য এডিট করেছি সেজন্য দুঃখিত আমি)
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়...
...বাকিটুকু পড়ুনচব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল
কুৎসিত ভাবনার পাথারে
দৃষ্টি ভঙ্গির অন্তরে অন্তরে
একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল।
ও কুৎসিত তোমার, বোধ শক্তি শূন্য
দৃষ্টি ভঙ্গি কতটা রেখেছ অন্ধ
হাজার প্রশ্নের মুখোমুখি কেমনে তুমি
এভাবেই পার কুৎসিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের...
...বাকিটুকু পড়ুন
আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার...
...বাকিটুকু পড়ুন