somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকেন শর্মা ( রেসিপি এন্ড খাওন দাওন পুস্ট-৪ B-) (আপডেটেড)

১০ ই জুন, ২০১১ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় একটা রুটি শেষ করা আমার জন্য অনেক কষ্টের কাজ ছিল। কিন্তু আম্মা যদি রুটিতে নারকেল কিংবা সবজি দিয়ে পেচিয়ে শর্মার মতো করে দিতেন, সেটা খেতে এত কষ্ট লাগতোনা।

বেশ কিছুদিন আগের কথা, হঠাৎ মাথায় শর্মা বানানোর ভুত চাপলো। এই বই সেই বই ঘেটে পেলাম না। নেটে এসে শর্মা লিখে সার্চ দিলাম। ব্লগার সজল শর্মার পোস্ট পেলাম কিন্তু চিকেন শর্মার রেসিপি পেলাম না। সুরঞ্জনা আপুকে বললাম, আপু একটা লিঙ্ক দিলেন। কিন্তু সেখানে গুতাগুতি করে পেলাম না। পরে চিকেন শর্মা দিয়ে সার্চ দিয়ে ইংরেজী একটা রেসিপি পেয়েছি অবশ্য। কিন্তু রেসিপি দেখে মাথা থেকে ভুত সুড়সুড় করে নেমে গেল। এত ঝামেলার কাজ আমার দ্বারা হবেনা। আমার দ্বারা না হলেও অন্য কারো দ্বারা হতে পারে এই ভেবে রেসিপিটা দিয়ে দিলুম। যারা যারা বানাবেন, আমাকে দাওয়াত দিয়েন।




উপকরণঃ ভেতরের পুরের জন্যঃ
১। আধা কেজি গোশত কিমা করা
২। ১ কাপ দই।
৩। ১/৪ কাপ ভিনেগার
৪। রসুন বাটা ১ চা চামচ
৫। ধনিয়া দেড় চা চামচ
৬। আধা চা চামচ লবণ।
৭। এলাচি ২টি, দারচিনি ৩/৪টি
৮। লেবু ১টি
৯। পেয়াজ বাটা ২ টেবিল চামচ।
১০। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
১১। জিরা বাটা ১ চা চামচ
১২। আদা বাটা ১ চা চামচ
১৪। মরিচ ৩-৪ টি

সব উপকরণ একত্রে মিশিয়ে নিন। ঢেকে ফ্রিজে ৮ ঘন্টা রেখে দিন।
সসপ্যানে অল্প তেল দিয়ে এতে পেয়াজ কুঁচি, মরিচ ছাড়ুন। পেয়াজ, মরিচ ভাজা হলে মিশ্রণটি দিয়ে রান্না করে নিন।

সসের জন্যঃ • ৪টি রসুন
• ১/৪ চা চামচ লবণ
• ১ কাপ ক্যানোলা অয়েল
• ২টি ডিমের সাদা অংশ
• কিছুটা লেবুর রস
রসুন, লবণ আর কিছুটা তেল একসাথে ব্লেন্ড করে তারপর ডিমের সাদা অংশটা ঢেলে দিন (ব্লেন্ডার চালু অবস্থায়)। তারপর একটু তেল একটু লেবুর রস, এভাবে বাকি তেলটুকু, ব্লেন্ডার চলতে থাকা অবস্থায় ঢেলে দিন। ক্যানোলা অয়েলের বদলে সয়াবিন তেল দিন।
হয়ে গেল গার্লিক সস।
রুটির জন্যঃ
১। ইস্ট ৩ চা চামচ।
২। ১/২ কাপ গরম পানি।
৩। ৩ কাপ ময়দা
৪।লবণ ১/৪ চা চামচ।
৫।১/২ চা চামচ চিনি।
৬।১ কাপ কুসুম গরম পানি।
ইস্ট ১/২ কাপ পানিতে মিশিয়ে এতে চিনি দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। একটি গামলায় ময়দা ও লবন মিশিয়ে এতে ইস্ট ও পানি দিয়ে মিশিয়ে নিন। ভালোভাবে ময়ান দিন। ঘন্টা তিনেক অথবা ফুলে দ্বিগুন হয়া পর্যন্ত উষ্ণ স্থানে রেখে দিন।
ওভেনে ১০ মিনিট প্রি-হিট দিয়ে নিন। রুটি বানিয়ে ৪ মিনিট বেক করুন। সসপ্যানেও রুটি বানানো যায়।
আরও যা লাগবেঃ
শসা স্লাইস, টমেটো স্লাইস, পেয়াজ স্লাইস, ধনে পাতা কুচি ইত্যাদি।

রুটির উপর গোশত বিছিয়ে দিন। এর উপর গার্লিক সস দিন। শসা, টমেটো, পেয়াজ, ধনেপাতা কুচি বিছিয়ে দিন। রোল বানিয়ে পরিবেশন করুন।

আপডেটঃ অবশেষে শর্মা বানিয়ে খেলাম। এই রেসিপিতে রুটি বানাতে গিয়ে বিশাল ঝামেলায় পড়েছিলাম। ঝামেলা এড়ানোর জন্য নিচের রেসিপিতে রুটি বানায়েন।
১। ডিম ১টি
২। দুধ, পাতলা, কুসুম গরম দুই কাপ
৩।ইস্ট ১ টেবিল চামচ।
৪।তেল ডালের চামচের ৩ চামচ।
৫।১ চা চামচ লবন
৬। চিনি ১ টেবিল চামচ।
৭। ময়দা, পরিমাণমতো
ইস্ট অল্প গরম পানিতে গুলিয়ে নিন। একটি ডিম ফেটিয়ে এতে লবন, চিনি, তেল দুধ, ইস্ট দিয়ে মেশান। এতে ময়দা দিয়ে খামির বানান। খামিরটা ১৫-২০ মিনিট রেখে দিন।
রুটি বেলে তাওয়ায় সেকে নিন। সেঁকার সময় ঢেকে দিবেন।

সস আরেক পদ্ধতিতেও বানানো যায়ঃ
১। দই আধা কেজি
২।রসুন দুইটা
৩।লেবুর রস ২ টেবিল চামচ।
৪।লবন পরিমাণমতো।
ব্লেন্ডারে সব উপকরণ ভালোভাবে মেশান। সস হয়ে গেলো।


গাজরের চার পদ (রেসিপি এন্ড খাওন দাওন পুস্ট-৩)

ডিম ময়দার বিস্কুট

সবজির পাটিসাপটা
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ সকাল ১০:৫৯
৮৮টি মন্তব্য ৮৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×