somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নুরুল আমিন খোকন
থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

সময় বাঁচান সহজ ৬টি উপায়ে

২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইশ! দিনটা যদি আরেকটু বড় হত! দিন যদি ২৪ ঘণ্টা না হয়ে ৪৮ ঘন্টা হলে অনেক ভাল হত! সময় নিয়ে এমন আক্ষেপ আমাদের সবার। সারাদিন কাজ করার পরও থেকে যায় অনেকগুলো কাজ। “আপনি ঘন্টা পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ঘন্টাকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে পারেবন”- এমন ধারণা পাওয়া যায় huffington post থেকে। এই সময়কে বাঁচানোর কিছু উপায় বলে দিয়েছে huffingtonpost.com, sbinfocanada.about.com, forbes.com।

১। সহজ কাজগুলো আগে করুন
প্রথমে যে কাজগুলো করতে সময় কম লাগে সেগুলো আগে শেষ করে ফেলুন। “একজন মানুষের মস্তিষ্ক একই সময়ে সাত ধরণের তথ্য রাখতে পারে” এমনটি মনে করেন Carnegie Mellon psychologist David Creswell। “ আপনি যখন অন্যকোন কাজ শুরু করেন তখন আগের কাজের তথ্য মস্তিষ্ক মুছে ফেলে। আর এটি আপনার সময় নষ্ট করে দেয়। তাই একসাথে দুইটি কাজ করবেন না”। Carnegie Mellon তাই পরামর্শ দিয়ে থাকেন।

২। ক্যালেন্ডার ব্যবহার করুন
গুরুত্বপূর্ণ দিন, কাজ বা কোন তথ্য ক্যালেন্ডারে মার্ক করে রাখেন। এতে আপনি দুটি সুবিধা পাবেন এক আপনি কোন কিছু ভুলে যাবেন না আর দুই আপনার নিত্যদিনের কাজের তালিকা সহজে তৈরি করে নিতে পারবেন। আপনার অফিসের ডেস্কে একটি টেবিল ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন।

৩। জটিল কাজের সময় বিরতি নিন
কঠিন ও সময়সাপেক্ষ কাজ করার সময় কিছুটা বিরতি নিয়ে তারপর আবার কাজ শুরু করুন। কাজের মাঝে ২ মিনিটের বিরতি কাজকে আরও দ্রুত করতে সাহায্য করে। “কাজের বিরতির সময় আপনার মস্তিষ্ক কাজের তথ্যগুলো সাজিয়ে ফেলে, যা আপনার কাজকে আরও সহজ করে তোলে” Creswell এমনটি বলেছেন। তবে তিনি মাল্টি টাস্কিং করা থেকে বিরত থাকতে বলেছেন।

৪। না বলুন
অনেক সময় অন্যরা আপনাকে বাড়তি কাজের কথা বলে থাকবে। তাদেরকে “না” বলুন। অন্যের কাজ করতে করতে দেখবেন নিজের কাজ জমে গেছে। এতে করে আপনার কাজের সময় নষ্ট হওয়ার পাশপাশি আপনার কাজের গতিও কমে যাবে অনেকখানি। তাই অন্যকে “না” বলুন।

৫। আগের রাতে কাজের প্রস্তুতি নিয়ে রাখুন
পরের দিনের কাজের কিছু প্রস্তুতি আগের রাতে করে রাখুন। এতে করে আপনার সময় বাঁচার পাশাপাশি কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে। একটি সুন্দর দিন শুরু করার জন্য রাতের ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি কাজ কিছুটা করে রাখেন তবে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তবে হ্যাঁ ঘুমের মধ্যে মস্তিষ্ক সমস্যার সমধান করে থাকে। তাই ঘুমাতে যাওয়া আগে পরের দিনে কাজের সমস্যার কিছুটা চিন্তা করে রাখেন, দেখবেন দারুন একটা সমাধান পেয়ে গেছেন ঘুমের মধ্যে।

৬। সিদ্ধান্ত কম নিন
যেকোন সিদ্ধান্ত সময় অনেকখানি নষ্ট করে। ছোট খাটো সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দিন। আপনি জানেন কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মাত্র দুটি রঙের স্যুট পড়েন? এতে তার সিদ্ধান্ত নেওয়া অনেক খানি কমে যায়। এমনকি তিনি মাত্র তিন ধরনের সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। একমত, ভিন্নমত এবং আলোচনা। “ খুব বেশী পছন্দ আপনাকে পঙ্গু করে দিবে” এমন ধারণা দিয়েছেন Sheena Iyengar, a Columbia University business professor।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×