somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার পদরেখা

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি চলে যেতে পার
দূর, বহুদূর একা,
আমিও যাব তোমার পিছু
খুঁজবো তোমার পদরেখা।
যেথায় বালুকা বেলায় গোধূলি ক্ষণে
সময় ছিল দাঁড়িয়ে; তোমার সাথে একাকী,
সেই কাটানো মুহূর্তের পরশ
আমিও নিতে রাজি।
যখন সন্ধ্যা নামে ঝুপ করে
পাহাড়ের কোল ঘেঁষে; তোমায় সাথে নিয়ে
নিজেকেও রাখতে চাই সেই কোলে,
সেথায় ঝিরিঝিরি হাওয়া জানান দেয়
তুমি ছিলে এইত একটু ক্ষণ আগে।
রাতের শুরুতে যখন চারপাশ
শুনশান অতিকায় নীরব;
আর ঢেউয়ের আছড়ে পড়া কান্না,
ক্রমাগত চলে একই লয়ে গর্জনের সুরে
তখনও তোমার উপস্থিতি সেই সাগর তীরে।
বাহিরে চুপচাপ; ভেতরে বিপুল সরব
একাই আস্বাদিত কর প্রকৃতির সব রুপ,
রচনা করেছ তার সাথে গভীর মিতালী
শুধু সে আর তুমি।
হয়ত তোমার আমার হবে না কভু দেখা
তাতে কি? চারপাশে তোমার ছেড়ে আসা
জমিয়ে রাখা মিতালী ভরা মায়ায়,
ধীরে ধীরে মিশ্রিত হবে সমস্ত
আমার স্পন্দন আর কায়ায়।
বিরক্তি মিশ্রিত মেজাজে তুমি ভেবে নিতে পার,
আমি করছি তোমার অনুসরণ
নেই আমার নিজস্ব কিছু।
আমিও যে আস্বাদিত হতে চাই প্রকৃতি প্রেমে
সাথে নিয়ে তোমায়; নই একাকী,
হারিয়ে যেতে চাই বসুন্ধরার বুকে
দু'জনায় একসাথে।
আমার এগিয়ে চলা তাই তোমার পানে
খুঁজে নিয়ে পদরেখা,
যুক্ত করতে নিজেকে
তোমারই নিকটে, গভীর সান্নিধ্যে।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×