somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসায়নিক হামলার দায় স্বীকার করেছে সিরিয় বিদ্রোহীরা : সন্ত্রাসী আমেরিকা এখন কি করবে?

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা দেশটির রাজধানী দামেস্কের কাছে গত ২১ আগস্টের রাসায়নিক হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, সৌদি আরব তাদেরকে যে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল তা ভুলভাবে ব্যবহার করতে গিয়ে ওই বিপর্যয় ঘটেছে। বিদ্রোহীরা বার্তা সংস্থা এপি’কে এ তথ্য জানিয়েছে।

আমেরিকা ও তার কিছু পশ্চিমা মিত্র যখন গত সপ্তাহের ওই রাসায়নিক অস্ত্র হামলার জন্যে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকারকে দায়ী করে সিরিয়ার ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে, তখন বিদ্রোহীরা মার্কিন বার্তা সংস্থা এসোশিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিক ডেল গ্যাভলাককে এ তথ্য জানালো।

রাসায়নিক অস্ত্র হামলার স্থান সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় পূর্ব গুথা এলাকার বিদ্রোহীদের পরিবারের পাশাপাশি ‘ডক্টরস উইদাউট বর্ডার’-এর কর্মীদের সাথে অন্তরঙ্গ আলোচনা থেকে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, সৌদি গোয়েন্দা প্রধান প্রিন্স বান্দার বিন সুলতান বিদ্রোহীদেরকে ওই রাসায়নিক অস্ত্র দিয়েছিল। বিদ্রোহীরা ওই অস্ত্রের সঠিক ব্যবহার না জানার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আর এর ফলে প্রাণ হারিয়েছে নারী ও শিশুসহ শত শত মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী গ্যাভলাককে বলেছে, তাদেরকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার যথাযথ ট্রেনিং দেয়া হয় নি। ওই বিদ্রোহীর নামের প্রথম অক্ষর ইংরেজি ‘জে’। তিনি বলেন, “আমরা এই অস্ত্র সম্পর্কে ভীষণ কৌতূহলী ছিলাম। অপ্রত্যাশিতভাবে আমাদের কেউ কেউ না জেনেও রাসায়নিক অস্ত্রের ব্যবহার করতে গেলে বিস্ফোরণটি ঘটে।”

একই ধরনের বক্তব্য দিয়েছেন অপর এক নারী বিদ্রোহী। তার ভাষায়-“তারা আমাদেরকে বলেনি এগুলো কী ধরনের অস্ত্র ছিল কিংবা কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। এগুলো যে রাসায়নিক অস্ত্র ছিল সেটা আমরা জানতাম না। আমরা ভাবতেও পারিনি এগুলো রাসায়নিক অস্ত্র ছিল।” নাম প্রকাশে অনিচ্ছুক এই নারী বিদ্রোহীর নামের প্রথম অক্ষর ইংরেজি ‘কে’।

তবে এক তাকফিরি বিদ্রোহীর বাবা আবু আব্দেল মোনেম অস্ত্রগুলোর বাহ্যিক বর্ণনা দিয়ে গাভলাককে বলেছে, অস্ত্রগুলোর কিছু কিছু ছিল টিউবের মতো, আবার কিছু ছিল গ্যাসের সিলিন্ডারের মতো। তিনি আরো বলেন, সৌদি সন্ত্রাসী আবু আয়েশা অস্ত্রগুলো নিয়ে এসেছিল।

এপি’র সংবাদদাতা গ্যাভলাক অন্তত ১২ বিদ্রোহীর সাক্ষাতকার নিয়েছে। এসব সাক্ষাতকারে তারা বলেছে,তাদের বেতন-ভাতা সৌদি সরকার বহন করে।

গ্যাভলাকের এসব তথ্য প্রমাণিত হলে সিরিয়ার ওপর আমেরিকার হামলার পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাবে। কারণ, মার্কিন সরকার দাবি করেছে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, বাশার আসাদ সরকারই ওই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

এপি’র সাংবাদিক ডেল গ্যাভলাক যথেষ্ট বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি গত ২০ বছর ধরে এসোশিয়েটেড প্রেসের মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে তিনি আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর)এর জন্যও কাজ করেছেন এবং বিবিসি, পিবিএস এবং স্যালন ডটকমে তিনি লেখালেখি করেছে।#
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×