somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রীক ট্রাজেডীঃ ইলেক্ট্রার প্রতিশোধ

০৩ রা জুন, ২০১২ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রীক পুরান অনুযায়ী ইলেক্ট্রা হলো মাইসিনির রাজা অগমেনন এবং রানী ক্লাইটেমনেস্ট্রার কন্যা।


ইলেক্ট্রা
রাজা অগমেনন ছিলেন ট্রয় যুদ্ধে গ্রীকদের প্রধান সেনাপতি । ট্রয় যুদ্ধে যাবার আগে অগমেনন তার বড় মেয়ে ইফিগেনিয়াকে দেবী এথেনার উদ্দেশ্যে উৎসর্গ করে ,


এই ঘটনায় অগমেননের স্ত্রী ক্ষুব্ধ হয় , এবং তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠে । অগমেনন যখন ট্রয় যুদ্ধে যায় তখন রানী ক্লাইটেমনেস্ট্রার সাথে অগিস্থাসের প্রেম গড়ে ওঠে ।
রাজা অগমেনন যখন ট্রয় যুদ্ধ থেকে ফিরে আসে , তখন রানী ক্লাইটেমনেস্ট্রার ষড়যন্ত্রে অগিস্থাস অগমেননকে হত্যা করে।


অগমেননের হত্যা
এবং অগিস্থাস সিংহাসনে বসে । সিংহাসনে বসার পরই অগিস্থাস অগমেননের পুত্র অরিস্টিসকে হত্যা করার সিদ্ধান্ত নেয় , কারন অরিস্টিস বড় হয়ে তার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারে ।
অগমেননের কন্যা , অগিস্থাসের এই ষড়যন্ত্রের কথা জানতে পারে , এ জন্য সে কৌশলে তার ভাই অরিস্টিসকে পার্শবর্তী রাস্ট্রের রাজা স্ট্রফিয়াসের কাছে পাঠিয়ে দেয় । এবং অপেক্ষায় থাকে তার ভাই একদিন ফিরে আসবে , এবং তার সহযোগীতায় পিতৃহত্যার প্রতিশোধ নেবে।
ইলেক্ট্রা এক বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে ,তার ভাই অরিস্টিসের সাথে যোগাযোগ রাখে , এবং বারবার প্রতিশোধের কথা মনে করিয়ে দেয় । অরিস্টিস আর স্ট্রফিয়াসের পুত্র পেইলেডস দুজন একসাথে বেড়ে উঠতে থাকে।


পেইলেডস এবং অরিস্টিস

এদিকে অগিস্থাস , ইলেক্ট্রাকে নিয়ে চিন্তিত হয়ে পরে , তার বিশ্বাস ইলেক্ট্রাকে যদি বিয়ে দেয়া হয় , সেই নিশ্চয়ই তার সন্তান দিয়ে প্রতিশোধ নেয়ার চেস্টা করবে , এবং হয়তো ইলেক্ট্রার পুত্র সিংহাসনে বসার চেস্টা করবে । যদিও অগিস্থাস অনেক আগেই ইলেক্ট্রাকে হত্যা করতে চেয়েছিলো , কিন্তু ক্লাইটেমনেস্ট্রা বিরোধিতায় সেটা আর সম্ভব হয়না ।
অবশেষ , ক্লাইটেমনেস্ট্রা এবং অগিস্থাস চালাকি করে ইলেক্ট্রাকে একজন সাধারণ কৃষকের সাথে বিয়ে দেয় ,
কারন তাদের ধারনা ছিলো একজন কৃষকের ঔরষজাত সন্তান কখনোই সিংহাসন বা প্রতিশোধের চিন্তা করার সাহস পাবেনা।
কৃষকের সাথে বিয়ে হলেও , ইলেক্ট্রা সেই কৃষকের সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকে , বলতে গেলে তাদের বিয়ে শুধু নামেই বিয়ে ছিলো ।
এদিকে , ইলক্ট্রার ভাই ,অরিস্টিস, পেইলেডসের সাথে পরামর্শ করে প্রতিশোধের পরিকল্পনা করতে থাকে । কথিত আছে যে , অরিস্টিস দেবতা এপোলোর কাছ থেকে প্রতিশোধের উৎসাহ পায়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী , অরিস্টিস মাইসিনিতে প্রবেশ করে , যদিও আসল রূপে নয় সে রাজা স্ট্রফিয়াসের দূত হিসেবে রাজ্যে প্রবেশ করে এবং একই সাথে বলে যে , অরিস্টিস মারা গেছে এবং একই সাথে একটি ছাইয়ের পাত্র দেয় এটা অরিস্টিসের মৃত দেহের ভষ্ম
এই খবরে অগিস্থাস অনেকখানি নিশ্চিত হয় এবং রানী ক্লাইটেমনেস্ট্রা কিছুটা হলেও ব্যাথিত হয়।
এদিলে ইলেক্ট্রা যখন ভাইয়ের মৃত্যুর খবরে ভেঙ্গে পরে এবং তার ভাইয়ের কথিত ভষ্ম নিয়ে তার পিতা অগমেননের সমাধিতে গিয়ে শোক প্রকাশ করতে থাকে ।


ভষ্মের পাত্র হাতে ইলেক্ট্রা
এইসময় অরিস্টিসও ছদ্মবেশে অগমেননের সমাধিতে যায় এবং ইলেক্ট্রা তাকে চিনে ফেলে ।


ইলেক্ট্রা এবং অরিস্টিস
ইলেক্ট্রা তার ছদ্মবেশী ভাই কে নিয়ে রাজপ্রাসাদে যায় , সেখানে গিয়ে প্রথমে অরিস্টিস , অগিস্থাসকে খুন করে , এবং এই খুনের দৃশ্য দেখে যখন তাদের মা ক্লাইটেমনেস্ট্রা এগিয়ে আসে , তখন ইলেক্ট্রার কথা মত অরিস্টিস , ক্লাইটেমনেস্ট্রাকেও খুন করে ।


অরিস্টিস কতৃক অগিস্থাসক এবং ক্লাইটেমনেস্ট্রা হত্যা

মারা যাওয়ার সময় ক্লাইটেমনেস্ট্রা ,অরিস্টিসকে মাতৃহত্যার দায়ে অভিশপ্ত করে যায় । এবং পরবর্তীতে দেবতা এপোলোর মধ্যস্থতায় অরিস্টিস অভিশাপ মুক্ত হয় , এবং মাইসিনিস সিংহাসনে বসে । আর ইলেক্ট্রা , অরিস্টিসের বন্ধু রাজা স্ট্রফিয়াসের পুত্র পেইলেডসের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হয়।
********************************

গ্রীক মিথ নিয়ে আমার আরও কিছু পোস্ট
গ্রীক ট্রাজেডীঃ হারকিউলিসের প্রেম কাহিনী
গ্রীক ট্রাজেডীঃ ইকারুসের ডানা
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০১
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×