somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিসা বারের অভিযান মালিক মোস্তফা ওয়ালিদ হোসেন জুয়েল গ্রেফতার

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত এলএইচএফ ফুড অ্যান্ড লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মোস্তফা ওয়ালিদকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
অভিযানকারী কর্মকর্তারা জানান, এই সিসা বারে আসা অধিকাংশরাই শিশু-কিশোর। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম অমিতাভ পরাগ তালুকদার লাইসেন্স না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভেজালমিশ্রিত খাবার পরিবেশনের জন্য মোস্তফা ওয়ালিদকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
অধিদফতরের উপ-পরিচালক আবুল হোসেন জানান, এই লাউঞ্জে আসা সিসা সেবনকারীদের বেশিরভাগই শিশু। ধানমন্ডি ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা। একইসঙ্গে বিভিন্ন পেশার মানুষ এখানে এসে মাদক সেবন করে থাকে।
জানা গেছে, রাতের ওই অভিযানের সময় বেশকিছু সেবনকারীকে আটক করা হয়। পরে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সিসা বারের মালিক মোস্তফা ওয়ালিদ জানান, তিনি সুইডেনের নাগরিক। সেখানে ২৪ বছর ধরে আছেন। তার স্ত্রী ও সন্তানেরা সেখানে থাকেন। তিনি এ বছর জানুয়ারিতে সিসা বারটি চালু করেন। মদ বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন, এগুলো প্রবেশকারীরা বাইরে থেকে এনেছে। দেখা যায়, সিসা বারের নিচ তলায় জুস বার। উপরে ফাস্টফুডের দোকান। দোতলা দিয়ে কয়েকটা কক্ষে অন্যরকম আলোর ঝলকানি। আলো-আঁধারী পরিবেশ। বারের ভেতর ৪ ও ৬ জন করে বসার জায়গা। ইন্টারনেট ব্যবহারের জন্য আছে ওয়াই ফাই ফ্রি। জুটির জন্য আছে আলাদা কক্ষ।
কর্মকর্তারা বলেন, মোস্তফা ওয়ালিদ ঢাকা সিটি করপোরেশন থেকে যে ট্রেড লাইসেন্স নিয়ে এ ব্যবসা করেন তা ২০১৩-১৪ বছরের জন্য নবায়নও করা হয়নি। হোটেল ও রেস্টুরেন্ট চালুর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমোদন লাগলেও তা নেই। কোনো পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন ও নেই ।http://www.bd-pratidin.com/2013/08/31/13688
কে এই মোস্তফা ওয়ালিদ হোসেন?
মোস্তফা ওয়ালিদ হোসেনের ডাক নাম জুয়েল।দেশের বাড়ী ভান্ডারিয়া। আজ থেকে প্রায় ২৪ বছর আগে তিনি সুইডেনে(স্টকহোম) আসেন, এসেই তিনি আদম ব্যবসা ও গাজার ব্যবসার সাথে যুক্ত হন।এই কারনে বেশ কয়েকবার তিনি জেলে যান, সাজাও খাটেন। জেল থেকে বেরিয়ে আবার তিনি সাবেক ব্যবসার সাথে যুক্ত হন, সাইড ব্যবসা হিসাবে যুক্ত হয় চুরি। এই কারনে তিনি সুইডেনে কোন চাকুরী পাননি, গাজার ব্যবসা করতে গিয়ে পুরাটাই নিজে খেয়ে ফেলেছেন, এমন রেকর্ড ও তার আছে! এসমস্ত কারনে তার সুইডিশ স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়।
এই জুয়েল যদি ঢাকাতে শীসার ব্যবসায় যুক্ত হয়, তাহলে তার টার্গেট যে কি তা খুব সহজেই অনুমেয়!সমাজে যে আরো কতো ঐশী তৈরী হবে, তা যে কেউই অনুমান করতে পারে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×