এ ভাবেই কি শেষ হবো আমরা?
ঃদেশের রাজনীতির বলি প্রবাসেও
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবে দুই বাংলাদেশীর মধ্যে রাজনীতি নিযে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারিতে খুন হয়েছেন একজন। দেশের রাজনীতি নিয়ে বাদানুবাদ থেকে এই মারামারি বাধে বলে সৌদি গেজেট জানিয়েছে।
রোববার দক্ষিণ জেদ্দার একটি বাড়িতে লাশ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের তদন্তে মারামারির কারণ বেরিয়ে আসে বলে সৌদি আরবের সংবাদপত্রটির অনলাইন সংস্করণে বলা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি। জানানো হয়নি গ্রেফতার বাংলাদেশীর পরিচয়ও। তবে আটক ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হলে তারা তার বন্ধুসহ পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন পুলিশ জানতে পারে দেশের রাজনীতি নিয়ে এই ব্যক্তির সঙ্গে তার এক স্বদেশীর প্রায় তর্কবিতর্ক হতো।
পুলিশ ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকাসহ তার আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আল-গুলাইল জেলার একটি বাড়ি থেকে আটক করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন