somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সেই ইমাম মাহাদী;একুশের চোখ ভিডিও সহ

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিভিন্ন সময় নিজেকে ইমাম মাহাদী পরিচয় দানকারী লুৎফর রহমান খুন হলেন ডাকাতের হাতে। রাজধানীর গোপীবাগে শনিবার সন্ধ্যায় খুন হওয়া ৬ জনের একজন তিনি। যিনি নিজেকে ইমাম মাহাদী বলে দাবি করতেন।

এর আগে ২০১১ সালের ১৩ অক্টোবর রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হন ইমাম মাহাদী হিসেবে পরিচয় দানকারী লুৎফর রহমান (৫২)। ওই সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর ১৮ গোপীবাগের প্রথম লেনের বাসা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় তার নামে ২০০৯ সালে শাহাবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে ২০০৭ সালে এ ধরনের একটি মামলায় সে বেশ কয়েকদিন জেলও খাটে সে। বের হওয়ার পর যাত্রবাড়ীতে গণপিটুনির কবলে পড়লে লুৎফর গোপীবাগে গিয়ে বসবাস শুরু করে। সেখানে ইসলামের নামে অপপ্রচার চালাতে থাকে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে।

২০০৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরে চুরির অভিযোগ এলাকা ছাড়া হন তিনি। এরপর ঢাকায় এসে রাজধানীর বিভিন্ন এলাকায় আস্তানা গড়েন।তার দ্বিতীয় স্ত্রী আসমা বেগম (৫০) আইনশৃঙ্খলা বাহিনীকে এসব তথ্য জানান।

রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বর ‘আয়না ভিলা’ চারতলা বাড়িটির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন লুৎফর রহমান। তিন মাস আগে তার ছেলে মনির হোসেন ব্যাংকার পরিচয়ে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। ফ্ল্যাটের মালিক শিরিন বেগম এ তথ্য জানান।

ওয়ারি জোনের সহকারী কমিশনার মো. শাহেদ মিয়া জানান, নিহত ছয় জনের মধ্যে লুৎফর রহমান নিজেকে পীর বলে পরিচয় দিতেন।

নিহত অন্যরা হলো- পীরের ছেলে মনির হোসেন, বাড়ির কেয়ারটেকার মঞ্জু, পীরের মুরিদ শাহিন, রাসেল ও মুজিবুর রহমান।

ওয়ারি বিভাগের অতিরিক্ত কমিশনার মেহেদী হাসান সংবাদিকদের জানান, এই বাসার দুইটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি কক্ষ থেকে দুটি এবং অন্য কক্ষ থেকে চারটি লাশ পাওয়া যায়। প্রত্যেকের মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা ছিল।

তিনি জানান, লুৎফর রহমানের স্ত্রীসহ অন্য সদস্যদের বাসার আরেকটি কক্ষে আটকে রেখে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পীরের অনুসারী সেজে ভেতরে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে বাসা থেকে কিছু লুট হয়েছে কি না তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা জানাতে পারেননি বলেও জানান মেহেদী হাসান।

এদিকে ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ছুটে যান। বর্তমানে সেখানে সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল আলামত সংগ্রহ করছে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×