গতরাত থেইকা পেটখারাপ । বাথরুমে যাওয়ার পর আর বের হইতেই ইচ্ছে করে না । একবার বের হই তো ৪/৫ মিনিট পর আবার দৌড় দেওয়া লাগে ।
তাই বাথরুমে গল্পের বই নিয়া যাইতেছি দুপুরের পর থেকে ।
স্যালাইন আর ফ্লাজিল খাইতেছি । কিন্তু প্রবলেম কমতেছে না। ২০০ পৃষ্ঠার গল্পের বই প্রায় শেষ করে ফেল্লাম ।
শরীর খুব দুর্বল । কিন্তু প্রবলেম হইতেছে কোনটা খামু আর কোনটা বাদ দিমু তাই জানিনা ।
ডিম সেদ্ধ কি খাওন যাইবো ?
ছোলাসেদ্ধ নাকি শক্তিবর্ধক ..... ঐটা কি খাওন যাইবো ?
আর কি কি জিনিষ খামু আর কি কি জিনিস বাদ দিমু তা যদি কোন ভাই / আপু বলতেন তবে খুব উপকার হইতো ..
আফসোস , ছুটির দিনটা বাথরুমেই কাটাইলাম ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


