somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীরা হারিয়ে যায় .......

৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুচিত্রা সেনকে দেখার পর মনে হয়েছিলো এই জীবনে বোধহয় আর কোনদিন কোন নারীকে ভালো লাগবে না । টানা টানা চেহারার আশ্চর্য মায়াবী চোখের সুচিত্রা সেন । মনে পড়ে প্রথম কৈশোরে কতো রাতের পর রাত সুচিত্রা সেনের চোখের কথা ভেবে ভেবে তার মাঝে জীবনানন্দের নক্ষত্রের ছায়া দেখেছি । সেই সুচিত্রা সেন ....
সেই স্বপ্নে দেখা রাজকন্যা .....



জীবনানন্দের কবিতার সাথে মনে হয় খেয়ালি রাজকন্যার আশ্চর্য মিল রয়েছে ...

আগুন , বাতাস - জল
আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে
তোমাকে দিলো রূপ ---
কী ভয়াবহ নির্জন রূপ তোমাকে দিলো তারা
আর তোমার সংস্পর্শের মানুষদের রক্তে দিলো
মাছির মতো কামনা ।

তারপর সুচিত্রা সেন চলে গেলে আসে সোনালী বেন্দ্রে ....
কৈশোরের সেই অবসেশনে কোন মেয়ে দেখলেই সোনালীর সাথে তুলনা করতে ইচ্ছে করতো । ক্লাসমেট কোন মেয়েকেই ভালো লাগতো না । মনে হতো ইশ সোনালী যদি আমার চেয়ে কয়েক বছরের ছোট হতো তবে পৃথিবীর কী এমন ক্ষতি হয়ে যেতো ? :)



পাশের বাড়ির পাড়াতো মামা তাজুল মামার নতুন বউ ছিলো রাঙামামি । রাঙামামির গায়ের রঙ যেনো সত্যি দুধে আলতায় রাঙা ছিলো । তখন আমার বয়েস কতোই বা হবে ? নয় কিংবা দশ । রাঙামামি আমাকে খুবই আদর করতো । পায়েস রান্না করে আমার জন্য বাড়িতে নিয়ে আসতো । একদিন ভরদুপুরে মামির জন্য আম পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে পা মচকে গিয়েছিলো । মামি একথা শোনে দৌড়ে এসে আমায় বুকে জড়িয়ে ধরে কাদতে লাগলো । সেই অপূর্ব সুন্দরী রাঙামামিকে আশ্চর্য রকম ভালো লাগতো আমার ।

এরপর হিন্দু পাড়ার বকুলদি , ক্লাস টেনে পড়ার সময় বাংলা ম্যাডাম ... আরো কতোশতো রমনীকে দেখে ব্যাকুল হয়েছি । কবিতা লিখেছি হিসেব নেই .....

শুরু করেছিলাম সুচিত্রা সেনের কথা বলে । মাঝে মাঝে বড্ড আফসোস লাগে ...... নারীরা বোধহয় এমনই ....

নারীরা এমনই । রূপ মাধুর্য হঠাত করেই একদিন বিকেলের রোদের মতো ম্লান হয়ে যায় । হাতের রেখাগুলো গাঢ় হতে গাঢ়তর হয় .... চোখের দৃষ্টি ঝাপসা হয় ... কিছুটা সময়ের টানে , বাকিটা বোধহয় ফেলে আসা বয়েসের কথা ভেবে ।

রূপবতীদের মতো সুন্দর , নরোম , কোমল কোনকিছু বোধহয় নেই পৃথিবীতে । হুমায়ূন আজাদ বলেছিলো ... আমি এই পৃথিবীতে বেচে আছি ফুল , নারী এবং শিশুদের জন্য ....

আর আমি বলি , জীবনানন্দের ভাষায় ....


''আগুন বাতাস জল : আদিম দেবতারা তাদের বঙ্কিম পরিহাসে
রূপের বীজ ছড়িয়ে চলে পৃথিবীতে
ছড়িয়ে চলে স্বপ্নের বীজ।
অবাক হয়ে ভাবি
আজ রাতে কোথায় তুমি?
রূপ কেন নির্জন দেবদারু-দ্বীপের নক্ষত্রের ছায়া চেনে না-
পৃথিবীর সেই মানুষীর রূপ?
স্থুল হাতে ব্যবহৃত হ’য়ে- ব্যবহৃত –ব্যবহৃত –ব্যবহৃত –ব্যবহৃত –হয়ে
ব্যবহৃত –ব্যবহৃত –
আগুন বাতাস জল : আদিম দেবতারা হো_ হো ক’রে হেসে উঠলোঃ
‘ব্যবহৃত – ব্যবহৃত হ’য়ে শুয়োরের মাংস হয়ে যায়? ''


সত্যি , সবকিছু শেষ হয়ে যায় ....সবকিছু ....
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ বিকাল ৫:৩২
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×