যারা যারা এখনো আমার মতো সিংগেল , মানে এখনো যারা অসাম লাইফ লিড করতেছেন তাদের জন্য এই পোষ্ট ।
আজ পয়লা ফাল্গুন চলে গেল । কাল নাকি ভালোবাসা দিবস । কিন্তু কোন পার্টনার না থাকায় কাল একঝাক কপোত কপোতীদের মাঝে অনেকেই বিব্রতবোধ করতে পারেন । কিন্তু চিন্তার কিছু নাই । এখনই চলে যান ডাইরেক্ট এ্যাকশনে । কাল সারাদিন কাটাতে পারেন নিচের মতো করে ।
খুব সকালে ঘুম থেকে উঠার দরকার নাই । একটু দেরী করে উঠে চলে যান চায়ের দোকানে । একটা সিগারেটের সাথে চা সহকারে শুরু করুন দিনের প্রথম ভাগ ।
এরপর চলে যান ঘুরতে । রাস্তাঘাটে হাল্কা চক্কর দিয়ে আর একটা সিগারেট ধরিয়ে চলে আসেন রুমে । টিভি দ্যাখেন ।
দুপুরে গোসল করে একটা পান্জাবী পরে বেরিয়ে যান পাখি শিকারে । এই পাখি পুরোপুরি শিকার করার দর্কার নাই । হাল্কা পাতলা আহত করলেই ভালো হয় । পুরোপুরি শিকার করলে কিন্তু পুরাই ফাইসা যাবেন ।
রাস্তাঘাটে , মেলায় , যারা চিটাগাং আছেন তারা সিবীচে , কিংবা মার্কেটে ঘুরতে থাকেন । একজনের সাথে সারাদিন ঘুরার চাইতে এইটা ভালো না //
মনে রাখবেন আপনি একজন অসাম ব্যাক্তিত্ব । তাই আপনারে এখনও কেউ বন্দী করতে পারে নাই । আসলে কাপল পার্টি যতোই ভাব ধরুক তারা মজা করবে , কিন্তু মনে মনে সবাই একটু হলেও মুক্তি চায় । খালি মুখ ফুটে বলেনা এইটাই যা ব্যাপার ।
পরিশেষে হ্যাপি সিংগেলস ডে । সিংগেল লাইফ ইজ অসাম ব্রো । রাতে দুই একটা বিয়ার খাইলেও খাইতে পারেন । লাইফ ইজ বিউটিফুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


