somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য শরীর, মূল: ফ্রান্স কাফকা, অনুবাদ তীরন্দাজ

০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(অনুবাদের কাজে হাত দিয়েছি আবার। : ফ্রান্স কাফকার এই বড়গল্পটি ধরলাম। ভাষা ব্যবহার ও যে কোন পরামর্শ ও মতামতে আনন্দিত হবো।)

গ্রেগর সামসা কেন এক সকালে সারারাতের অস্থির প্রভাব থেকে জেগে উঠল। দেখল তার বিছানাতেই বিকট এক পোকায় পরিনত হয়ে গেছে সে। ঢালের মতো মসৃন পিঠের উপর মাথাটি একটু উপরে তুলে দেখল তার সামন্য উঁচু হয়ে ওঠা পেট খয়েরী রংএর গভীর ধনুকের মতো বাঁকা বাঁকা রেখায় ভাগ করা। সেখানে চাদরটি পেটের মসৃণতায় আর আটকে থাকতে পারছে না। তার অনেক ক্থটি আগের চেয়ে অনেক সরু সরু পা তার চোখের সামনে অনিয়ন্ত্রিত নড়াচড়া করছে।

"এ কি হল আমার!" ভাবল সে। এ তো সপ্নও নয়। তার ছোটখাট ঘরটি আগের মতোই পরিচিত চার দেয়ালের মাঝে । চাকুরির কাজে এদিক সেদিক ঘুরে বেড়ানোই গ্রেগরের কাজ। গতকাল নকাশাসহ কাপড়ের যে স্যাস্পলগুলো খোলা হয়েছিল, দেয়ালের পাশে টেবিলের উপরেই রয়েছে সেগুলো। একটি পত্রিকা থেকে কেটে নিয়ে সোনালী ফ্রেমে বাঁধানো ছবিটি তার উপরেই ছবিটি ঝুলছে। ঋজু হয়ে বসা পশমের টুপি মাথায় এক মহিলার ছবি। গলায় পশমের মাফলার আর হাতে ও বাহুতে কালো পশমের ঢাকনি।

গ্রেগর জানলার দিকে তাকালো। মন বিকল করে দেয়া বিষন্ন দিন, জানলার উপর আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। "এসব বোকামো ভুলে গিয়ে দিয়ে ঘুমিয়ে নিই আরেকটু"। ভাবলো সে। কিন্তু তা যে কতোটা অসম্ভব, দ্রুতই টের পেয়ে গেলো । ডানপাশে শুয়ে ঘুমোনো তার অনেকদিনের অভ্যাস। কিন্তু তার এ মূহুর্তের শারিরীক অবস্থা তাকে সেদিকে ঘুরতেই দিল না। সমস্ত শক্তি দিয়ে যতবারই সে চেষ্টা করলো ডানদিকে কাৎ হওয়ার, কিন্তু প্রতিবারই ফিরে এলো আগেরই চীৎ হওয়া অবস্থায়। একবার দু্থবার নয়, একশোবার চেষ্টা করলো। চোখ বন্ধ করলো বারবার, যাতে পায়ের অনিয়ন্ত্রিত নড়াচড়া দেখতে না হয়। অবশেষ শরীরের ডানপাশে একটি অপরিচিত ভোতা যন্ত্রণা অনুভব করে হাল ছাড়তে বাধ্য হলো।

"হায় আল্লাহ্! কি এক ভয়ানক চাকুরী জীবন বেছে নিয়েছি আমি। প্রতিদিনই ঘোরাঘুরি। বাইরের কাজগুলোও অফিসে বসে কাজ করার চেয়ে অনেক বেশী কষ্টকর। ঘেরাঘুরির এই কষ্টগুলো শেষ করে দিচ্ছে আমাকে । ট্রেনের অনিয়িমত যোগাযোগ, প্রতিদিনের আরুচিকর খাবার, সবার সাথে এই ভাসা ভাসা সম্পর্ক আর কতো সহ্য করা যায়! জাহান্নামে যাক সব!" পেটের উপরের অংশে একটি চুলকানো অনুভব করলো সে। মাথা তুলে ভালো করে সে অংশটি দেখার জন্যে চীৎ থাকা অবস্থাতেই বিছানার প্রান্তের দিকে গড়িয়ে এলো সে। দেখলো সাদা সাদা ফুটকুড়িতে ছোট্ট একটি পেটের অংশ। পা দিয়ে সে জায়গাটি একবার স্পর্শ করেই অসহ্য শীতল এক শিহরণে আকন্ঠ নিমজ্জিত হয়ে পা ফিরিয়ে নিতে বাধ্য হলো।

বিছানায় আবার আগের আবস্থায় ফিরে এলো সে। "প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা একটি মানুষকে গাধা বানিয়ে দেয়া জন্যে যথেষ্ট"। ভাবলো সে। "প্রতিটি মানুষেরই নিয়মিত ঘুম দরকার। অন্যান্য যারা ঘুরে বেড়ানোর চাকুরী করে, হারেমের মেয়েদের মতো আরামের জীবন তাদের। নিজে যখন প্রতি সকালের শেষে আমার চুক্তিগুলো সই করার জেন্য হোটেলে দৌড়াই, তারা সবাই তখন নাস্তার টেবিলে বসেছে মাত্র। আমার বেলায় মূহুর্তেই চাকুরীটি খেয়ে নেবে বস। হাড়ে হাড়ে জানি, এতে ভয়ানক ক্ষতি হবে আমার। শুধুমাত্র বাবা-মায়ের মুখ চেয়েই টিকে আছি, নইলে কবেই ছেড়েছুড়ে দিতাম সব! বসের সামনে গিয়ে সমস্ত জমানো ক্ষোভ ঝাড়তাম। তার উপরের মহাসন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনতাম তাকে। এটা অসহনীয় ব্যাপার, নিজেকে মহাসনের উপরে বসিয়ে কর্মচারীদের সাথে নিচের দিকে তাকিয়ে কথা বলা। তাছাড়া বস ব্যাটা কানে কম শোনে বলে আমাকেই কাছে এগিয়ে যেতে হয়। আশা এখনও ছেড়ে দিইনি। বাবা-মার ধারগুলো শোধ করে দেবার মতো হাতে যথেষ্ট টাকা জমলেই হলো। আর হয়ত পাঁচ থেকে ছয় বছরের মতো লাগবে। তাখনই নেয়া হবে বড় পদক্ষেপ। আপাতত: আমাকে এখনই বিছানা ছেড়ে উঠে পাঁচটার ট্রেন ধরতে হবে
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×