somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোখায় ? স্বর্গ না নরক ?

০১ লা মার্চ, ২০০৬ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখাটি জোক হলেও এর ভেতর প্রখর সত্য লুকানো আছে। সেজন্যেই পাঠালাম।
....................
এক লোক পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন। মানুষের মঙ্গল করেছেন, বিপদে সবার পাশে দাঁড়িয়েছেন, সততার সাথে চলেছেন। যে সময়ের কথা বলছি, সে সময়ে ভালো কাজের জন্যে শুধু পরলোকেই পুরস্কারের নিয়ম ছিল না, ইহলোকেও ছিল। তাই ঈশ্বর তাকে অনেক পুরস্কারের মাঝে নিজের পছন্দমতো একটা খুঁজে নিতে বললেন। পুরস্কারের মঝে বাড়ী ছিল, গাড়ী ছিল, অনেক সুন্দরী নারী ছিল, দেশে দেশে পাঁচতারা হোটেলে ভ্রমণ ছিল, - এমনি আরো অনেক পুরস্কার।
লোকটি বললো, না ঈশ্বর এসনের উপর আমার কোন আগ্রহই নেই। আমি স্বর্গ নরক একবার দেখে আসতে চাই।
স্বর্গের হুর-পরীদের উপর ইহলোকের দৃষ্টি পড়ুক, তা কখনোই চাইকেন না ঈশ্বর। কিন্তু তারপরেও লোকটির নেককাজের পরিমান দেখে রাজী হয়ে গেলেন।
প্রথমে লোকটির যাত্রা করলেন নরকে। নরকের বাসিন্দারা সাধারনত: খারাপ লোক, ভুত-প্রেত আর দৈত্য দানো দেখেই অভ্যস্ত। তাই একজন ভালো লোক দেখে খুব খুশী হলো তারা। তারা তাদের ভাঙ্গা চেয়ারের সবচে' ভালোটি এনে তাকে বসতে দিল, বাসী-পঁচা হলেও সবচে' ভালো খাবারটি এনে তার সামনে পরিবেশন করলো। নরকের বেশ্যাদের দেখে তার একটু ভয় ভয় হলেও ওখানকার বাসিন্দাদের উপর বেশ খুশী হলেন লোকটি। তাই তিনি কয়েকদিন কাটালেন নরকে।

স্বর্গে যাবার পর ওখানকার লোকজন কিন্তু তাকে তেমন খাতির করল না, যদিও ঈশ্বরের কড়া নির্দেশ ছিল। মর্ত্তের মানুষকে এতটা সন্মান দেয়া তাদের অহংকারে বাধল। তাছাড়া হুর-পরীদের নিয়ে একটু ভয় ভয় ছিল। সেজন্যে তাদেরকে বোরখা পরে বাইরে যাবার আদেশ দেয়া হলো। স্বর্গবাসীদের উন্নাসিক ব্যবহার লোকটিা পছন্দ হলো না। তাই তিনি একটু তাড়াতাড়িই ফিরে গেলেন পৃথিবীতে।

ইহলোকে বাকী জীবনটা লোকটি ভালো কাজ করেই কাটালেন। একসময় মৃত্যুও হলো তার। মৃত্যুর পর ঈশ্বর তাকে স্বর্গে পাঠাতে চাইলেন। লোকটি ঈশ্বরকে বললেনে, হে প্রভূ, স্বর্গের হুর-পরীদের উপর আমার কোন লোভ নাই। ওখানকার বাসিন্দারাও অতি উন্নাসিক। প্রভু, নরকের বাসিন্দারা কষ্টে থাকলেও ভালো, অতিথিপরায়ন, আমাকে সেখানেই পাঠাও।

ঈশ্বর তাতে রাজী হলেন। নরকে পৈঁৗছানোর পরপরই সেখানকার বাসিন্দারা তাকে লাঠি.সড়কী নিয়ে অভ্যর্থনা জানালো। নরকের আগুনকে আরো বেশী উত্তপ্ত করা হলো। এসব দেখে ভড়কে গেলেন লোকটি। বললেন, তোমরা আগে আমার সাথে এত ভালো ব্যাবহার করেছো, এবার এমন করছো কেন ?
নরকের বাসিন্দারা খুব হাসলো লোকটির কথায়। সাথে বেশ্যারাও হাসলো। তাদের লীডারও হাসতে হাসতে বললো
তহন ত আইছিলা টু্যরিস্ট হইয়া, এইবার ত থাকবার লাগি আইছ !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×