somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুদন্ড, মানবিক প্রশ্নে বৈধ না অবৈধ?

১৯ শে মার্চ, ২০০৬ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন জজ, যিনি সেদিনই একটা মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন, রাতে ঘুম পাড়াচ্ছেন তার ছেলেকে। বাবা মায়ের আলোচনার সময় ছেলেটি শুনেছে বাবার দেয়া আদেশের কথা। ঘুমোনোর সময় ছেলেটি জিজ্ঞেস করলো বাবাকে
"লোকটিকে কেন মরতে হবে ?"
"কারন সে একজনকে হত্যা করেছে।"
"সবাইকে কি মরতে হবে, যারা কাউকে হত্যা করে ?"
"সবাইকেই মৃত্যুদন্ড দেয় সরকার, যারা অন্যকে মারে।"
"সরকারকেও কি মৃত্যুদন্ড দেয়া হবে তবে ?"
ছেলের প্রশ্নের উত্তর দিতে পারেরনি বাবা।

এই কথোপকথন অনেক কিছু ভাবার অবকাশ রাখে। রাষ্ট্রের পরস্পরবিরোধী কর্মের পরিস্কার প্রকাশ ঘটে এতে। রাস্ট্র ও সমাজের দৃষ্টিতে সবচে' কঠিন অপরাধ হচ্ছে কাউকে হত্যা করা। রাষ্ট্র নিজেই সেই অপরাধ করে সাজা দেয় অপরাধীকে।

এ বছর জানুয়ারী মাসে সারা পৃথিবীতে কমপক্ষে 199 টি মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এর মাঝে
চীন 99
ইরান 11
আমেরিকা 4
ইয়েমেন 2
কঙ্গো 1
বাংলাদেশ 1

প্রথম বিশ্বযুদ্বের পর থেকেই বিভিন্ন দেশের মানবতাবাদী সংগঠনগুলো মৃত্যুদন্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিশৃংশতা এই আন্দোলনকে আরো জোরাল করে। ফলাফল হিসেবে এপর্যন্ত 86 টি দেশে মৃত্যুদন্ডকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। 75 টি দেশে এখনও মৃত্যুদন্ড সাজা হিসেবে বহাল । তবে কোন কোন অপরাধে এ সাজা দেয়া হয়, তা একেক দেশে একেক ভাবে বিচার করা হয়।

পুরোনো ইতিহাস ঘাটলে দেখা যায় যে, সাজা হিসেবে মৃত্যুদন্ডকে ব্যবহার করা হতো একধরণের সামাজিক শিাক্ষা হিসেবে। শহরের কেন্দ্রস্থলকে সাজার স্থান হিসেবে নির্ধারণ করা হতো, যাতে বেশী সংখ্যক লোক দর্শক হিসেবে থাকতে পারে। মৃত্যুদন্ডের নানা রকম কঠিন কঠিন প্রক্রিয়া খুঁজে বের কারা হতো, যাতে লোকজনের উপর এর ভীতিকর প্রভাব পড়ে। ধর্মীয় পাপ, সামাজিক অপরাধ, রাজনৈতিক বিরুদ্ধচারণ ইত্যাদি বিভিন্ন কারণে আদেশ দেয়া হতো মৃত্যুদন্ডের।

এখনকার আধুনিক পৃথিবীতে মৃত্যুদন্ডকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করা হয়। সাজাপ্রাপ্তের মৃত্যু যত তাড়াতাড়ি ও কম যন্ত্রণায় হয় তা নিয়ে নানারকম গবেষনা চলে। উন্নত দেশগুলোতে ইলেক্ট্রিক চেয়ার, গ্যাস চেম্বার, বিষাক্ত ইনজেকশান এবং অনেক অনুন্নত দেশগুলোতে ফাঁসি ও ফায়ারিং স্কোয়াড মৃত্যুদন্ডের প্রক্রিয়া হিসেবে ব্যাবহার করা হয়।

অপরাধ প্রমাণিত হলে ও অপরাধের মাত্রার উপর নির্ভর করে মৃত্যুদন্ড দেয়া যেতে পারে আমাদের দেশের আদালতেও। কিন্তু মানবিক দৃষ্টিকোন থেকে কতটা বৈধ এ সাজা ? এ নিয়ে যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে।

ব্যক্তিগত ভাবে মৃত্যুদন্ডকে সমর্থন করি না আমি। আমার মানবিক চিন্তার গঠন যে কোন অপরাধের কারনেই এই শাস্তির প েসাড়া দেয়না। হয়তো আমার এই চিন্তার কারণ, আমার এধনের ঘটনার সাথে সরাসরি সমপৃক্ততা না থাকার ফলে। এ ধরনের ঘটনা আমার নিজস্ব কোন তির কারন হলে হয়তো আমি অন্যরকমও ভাবতে পারি। কিনতু আমার তখনকার ভাবনা কি সুস্থমস্তিষ্কের ?
এ অবস্থায় আমার মতামতের গ্রহনযোগ্যতা কতখানি ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×