*********************
জোনাকি
অন্ধকার আবৃত্তি করতে করতে আলোটুকু বের হলো,
যেমন ঝোপঝাড়ের ভেতর থেকে হঠাৎ বের হয়ে আসে
জোনাকি। জীবনকে দৈন্য দিয়েছে যে বিধাতা, তাকে দন্ডিত
করিনা, তার সাথে যুদ্ধ নেই, সৌহার্দ নেই, শান্তির প্রস্তাবনাও
বৃথা। অসুবিধা তো নেই, অভিযোগহীন নিরিবিলি পার করছি
সময়। যদিও হাস্যকর, মধুরনিপীড়ন- যে জন্ম দিয়েছে উপহার,
তাকে রেখেই হে পৃথিবী- তোমার দূরত্বে দাঁড়াবো, নি:শব্দে
বাড়াবো পা, অন্ধকার আবৃত্তি করতে করতে- যেমন
ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ উধাও হয়ে যায় জোনাকি !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


