যে আমাদের লেখা কেউ পড়বে, এই আশা নিয়েই আমরা সামহোয়ার ইনে লিখি। কতজন লেখাটি পড়লো, মন্তব্যের সংখ্যা থেকে তা নির্নয় করা যায়। অনেকেই লেখা পড়েন, কিন্তু মন্তব্য করেন না। এটা তাদের স্বাধীনতা। কিন্তু লেখকের জানার অদম্য ইচ্ছে থাকে লেখাটি পড়া হলো কি না।
এ নিয়ে মডারেটর দের কাছে আমার একটি প্রস্তাব রয়েছে। প্রত্যেকটি লেখার শেষে, "পড়া হলো" জাতীয় একটা বাটন দিলে কেমন হয় ? রেটিং এর মতো, এই বাটনও একজন ব্লগার একবারই মাত্র ব্যাবহার করতে পারবেন। এরসাথে প্রথম পাতায় যেমন লেখা হয় "1 টি মন্তব্য", "2 টি মন্তব্য" বা "5 টি মন্তব্য" তেমনি পাশাপাশি "1 বার পড়া হল", "2 বার পড়া হল" লিখে দেয়া যেতে পারে। এতে মন্তব্য না পেলেও পড়া হয়েছে জেনে লেখক অনুপ্রানিত হতে পারেন।
ব্লগাররা যদি আমার এই প্রস্তাবকে ভাল মনে করেন, দয়া করে সমর্থন দিন। মডারেটর ভাইবোনেরাও তাতে অনুপ্রানিত হবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


