somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাটা বিছাবো নারীদের অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার পথে ?

২১ শে মার্চ, ২০০৬ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানসিড়ির লেখা বহু বিবাহ ও ইসলাম পড়লাম। এ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। ইসলামের পরে বা বিপরে অনেক চিন্তাবিদ এখানে রয়েছেন। তারা এ নিয়ে তর্ক বা আলোচনা করবেন। আমি এ নিয়ে কিছু বলতে চাই না। তবে দেশীয ও পাশ্চ্যাত্য সমাজের নারী ও পূরুষের বৈবাহিত ও সামাজিক জীবনের যে ছবি তিনি একেছেন, সেখানে আমার কিছু বলার রয়েছে।

আমার ধানসিড়ির রংএর ভান্ডারে শুধু সাদা আর কালো রং ই রয়েছে। কিন্তু এর মাঝামাঝি যে আর কিছু থাকতে পরে, তা তিনি ভাবেন নি।

তার কথার সত্যতা রয়েছে। পাশ্চ্যাত্য সমাজে ডিভোর্সের সংখ্যা আমাদের সমাজের তুলনায় অনেক বেশী। আমি জার্মানীর কথা বলতে পারি। এখানে প্রতি তিনটি বৈবাহিক জীবনের একটি ভাঙ্গে। তাতে স্বাভাবিক ভাবেই একই পুরুষের জীবনে বিভিন্ন নারীর আগমন ঘটে। নারীদের বেলাতেও তাই। বিয়ের আগে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা স্বাভাবিক ঘটনা। কিন্তু বিয়ের পরে পরনারী বা পরপুরুষের প্রতি শারিরীক আসক্তি ধানসিড়ি যে ভাবে স্বাভাবিক হিসেবে বর্ননা দিয়েছেন, সে রবম নয়। এখানকার সমাজেও তা আমাদের সমাজের মতোই ভালো চোখে দেখা হয়না। তারপরেও যে তার পরিমান আমাদের সমাজের চেয়ে বেশী, তাতে কোন সন্দেহ নেই।

কিন্তু এর পেছনে যতটা না ধর্মীয় প্রভাব, তারচে অনেক বেশী রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা। আমাদের দেশের নারীরা বেশীরভাগই অর্থনৈতিক ও সামাজিক প্রশ্নে তাদের স্বামীদের প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল। স্বামীর মৃত্যুর বা তালাকের সন্তানসন্ততি নিয়ে তাদের অন্নসংস্থানের কোন উপায় থাকে না। সেকারনে অনেক অমিল থাকা সত্ত্বেও একটা সংসার টিকিয়ে রাখতে বাধ্য আমাদের দেশের মেয়েরা। স্বামীর অত্যাচার অনাচার, পরনারী আসক্তি, শারিরীক অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে যাচ্ছেন অনেক অনেক মেয়ে। কারন তাদের সামনে খোলা কোন পথ নেই। এমন কোন সরকারী ফান্ড বা সংস্থা নেই, যা এসব অত্যাচারিত মেয়েদের সামনের জীবন আলোকিত করতে পারে। তাই অন্ধকারেই রয়ে যান তারা। আর একা থাকার কারনে যে সামাজিক নীরাপত্তাহীনতা, যার দায়ভার বেশকিছু পশুশ্রেনীর পুরুয়ের, তার কখা কে বলবে ? আর আমরা হাততালি দিই এই বলে যে, "দ্যাখো, আমাদের সমাজ, সংসার কত সুঠাম, কত সুন্দর, কত মায়াময়।" কিন্তু এই আলোর পেছনে যে কতটা অন্ধকারের রাজত্ব, তা ভাবতে গেলে বেরিয়ে পড়বে থলির বিড়াল!

অর্থনৈতিক মুক্তি স্বাধীনতাকে ত্বরাহ্নিত করে। সেই সুযোগটা গ্রহন করেন পাশ্চ্যাত্যের মেয়েরা। তাছাড়া সমাজ ও সরকারের সহায়তাও রয়েছে তাদের প্রতি। পশুশ্রেনীর পুরুয়ের ভাগও সেখানে অনেক কম। তাই একা থাকতেও কোন সমস্যা হয়না তাদের। নিজের দ্বায়িত্নে নিজে নেবার যখেষ্ট সুযোগ তৈরী করে দিয়েছে সমাজ ও সরকার।

অর্থনৈতিক স্বাধীনতা যেদিন আমাদের সমাজে আসবে, তখন বদলে যাবে আমাদের সমাজের চিত্রও। তার ফলাফল নিয়ে তার্কিক আলোচনা চালানো যেতে পারে। কিন্তু সে জন্যে কি কাটা বিছাবো আমাদের দেশের নারীদের অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতার পথে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×