আমার নিজের জানার ভান্ডার থেকে আমাদের সামগ্রিক ভালো ও মন্দ দিকগুলো সাজানোর চেষ্টা করছি। আপনাদের নিজস্ব ভান্ডার থেকে আপনাদের চিন্তাগুলো সাজালে পরিপূর্নতার কাছাকাছি যাওয়া সহজ হবে।
আমাদের ভালো দিকগুলো:
- আমরা আমাদের বাবা মা দের নিজেরা স্বনির্ভর হয়েও ভালোবাসি।
- আমরা প্রয়োজনে তাদের ও আমাদের ভাইবোনদের দ্বায়িত্ব কাধে তুলে নিই।
- আমরা অতিথিপরায়ন।
- আমরা ধর্মপরায়ন।
- আমাদের কোমল মন রয়েছে।
- আমরা অল্পেই সুখী ।
আমাদের মন্দ দিকগুলো:
- আমরা সবসময় সত্য কথা বলিনা।
- আমরা দুর্নীতিগ্রস্থ।
- আমরা মানুষকে তার সামাজিক ও আর্থিক প্রতিপত্তিতে মূল্যায়ন করি। (একজন বৃদ্ব রিঙ্াচালককে তুই বলতে আমরা লজ্জা পাইনা)
- আমরা হুজুগে মত্ত হই সহজেই।
- আমরা অনেকেই ধর্মান্ধ।
- আমরা অন্য জাতি ও ধর্মের প্রতি সহনশীল নই।
- আমরা উদ্ধত।
- আমরা নারীদের সন্মান দিতে জানিনা।
এর মঝে হয়তো অনেক কিছু রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিকোনথেকে ভালো-মন্দ দু'টো দিকই বিদ্যমান। সেগুলো ও বাকীটুকো আপনাদের হাতে দিলাম। আসুন আমরা আত্মসমালোচনায় প্রয়াসী হই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


