তেমাথায় একাকী মাটি কাটেন ঈশ্বর
বুলবুলি রোদ জানান দেয় সে মহাকাব্য,
সুন্দরী মেঘ নামে কামার্ত কামাখ্যায়
পাশাপাশি সামান্য সাগরজলেই নাচে,
কালিদাসের শেঘবতী।
নতুন উনোন আর নিকোন উঠোন,
মুঠোয় চাঁদশিশুদের বিমূর্ত খেলা।
অকস্মাত স্ফটিক জলে কোন বিষন্ন ছায়া
পথের শরীর ঘেসে নুনধরা বিকেল,
কান্ত অবয়বে তাই,
প্রতিদিন তেমাথায় মাটি কাটেন ঈশ্বর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




