অর্থবোধক না নিপীড়ন ?
টানা সময়টা লাশঘরে।
আর হাত বাড়িওনা ময়ুরাক্ষী,
সময়টা বদলে গেছে বেশ,
কাল সকালেও হানা দেবে ডাকাতের দল।
ফসলটা ঘরে তুলতে দেরী হলো বেশ
উঠোনটি ভিজে একাকার,
আরেক গ্লাস জল দিও সাবধানে,
হাতে হাত লাগলেই সর্বনাশ।
আজকের সকালটা এমনি এমনিই কেটে গেল,
তাই বলে কাঁচের টুকরোটিও দেখলে না ?
হঠাৎই কেটে গেল পা ?
আরেক গ্লাস জল দিও ময়ুরাক্ষী,
তখন নাহয় ছুঁয়েই দিও হাত-
ডাকাতের দল তো আসবেই কাল!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



