somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লু জিনসের কাহিনী

১৮ ই মে, ২০০৬ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্যন্টের মাঝে জিনস যে রাজার স্থান দখল করে আছে, তা বলার অপেক্ষা রাখেনা। যদিও জিনসের উৎপত্তি আমেরিকাতেই, তারপরও তার জনক ছিলেন একজন জার্মান। হিরস স্ট্রাউস সন্তান লেভী স্ট্রাউস হিসেবে তার জন্ম হয় 1829 সালে জার্মানীর বামবার্গ শহরে। 1847 সালে তার বাবার মৃত্যুর পর তার মা তাকে ও তার একমাত্র বোনকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে প্রথম তিনি নিউইয়র্কে তার দুই সৎভাইয়ের কারখানায় কাজ করেন। এই দুই সৎভাই ছিলেন তার বাবার প্রথম পরে সন্তান।

1953 সালে ভাইদের কারখানা ছেড়ে তিনি সানফ্রান্সিসকো চলে যান। সেখানেই তিনি আমেরিকান জাতীয়তা গ্রহন করেন । তখন সানফ্রান্সিসকেতে স্বর্ণ খোজার হিড়িক পড়ে। স্বর্ণখনির মজুরদের শক্ত মাটিতে কাজ করার কারনে শক্ত পোষাকের প্রয়োজন পড়ে। লেভী তা টের পেয়ে এক দর্জির কাছে গিয়ে তার প্রথম প্যান্ট তৈরী করান। প্যান্টটি ছিল হাটু অবধি লম্বা। কাধে বেল্ট ঝুলিয়ে তা পড়তে হতো। রং নীল ছিল না। ছিল বাদামী। তার নাম দেয়া হয় "ওয়েইস্ট ওভারল"।

এই প্যান্টের কদর বেড়ে যাওয়াতে লেভী সানফ্রান্সিসকেতে নিজের বস্ত্রকারখানা স্থাপন করেন। তার তৈরী পোষাকের বিক্রিও হু হু করে বাড়তে থাকে। কিন্তু তারপরেই দেখা দেয় প্রাথমিক সমস্যা। স্বর্ণখনির মজুররা পকেটে হাতুড়ী, বাটাল জাতীয় শক্ত জিনিসপত্র পকেটে রাখতেন। তাতে সেলাই ছিড়ে যাওয়ায় নতুন করে ভাবনার দরকার পড়ে। তখন কমলা রংএর সুতো দিয়ে ডবল সেলাইএর প্রচলন করা হয়। তখন থেকেই এই পোষাক আমাদের চিরপরিচিত জিনস এর চেহারা নিতে শুরু করে। রং বদলে বাদামী থেকে নীল করা হয়। ফ্রান্স থেকে মজবুত কাপড় আমদানী করায় এই পোষাকের মান আরো বেড়ে যেতে থাকে।

1890 সালে লেভী তার কারখানা "লেভী স্ট্রাউস এন্ড কোম্পানী" নামে রেজিস্ট্রি করান। প্রতি বারই নতুন নতুন পরিবর্তনে আরো ভাল করা হয় পোষাকের মান। তার "ওয়েইস্ট ওভারল" এরই একটি ভাগ "501" নম্বর নিয়ে বিশ্বপরিচিত হয়। পকেটে চামড়ার লেভেল "টু হর্স প্যাচ" তখনই লাগানো হয়। তাতে দুটো ঘোড়া টেনে একটা জিনসকে যে ছিড়তে পারছে না, সে ছবি দেয়া হয়। জিনস বিত্রির সাফল্যে লেভী স্ট্রাউস আমেরিকায় তখন একজন অতি বিখ্যাত লোক।

1902 সালে মারা যান লেভী স্ট্রাউস। তার অনেক পর 1920 সালে এই পোষাক ব্লু- জিনস হিসেবে পরিচিতি লাভ করে ও পরার জন্যে কাধে ঝোলানো বেল্টের পরিবর্তে কোমরে বেল্ট বাঁধার প্রচলন করা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×