এটা এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে বড় ফুল। এর বোটানিক্যাল নাম 'এমোরফোফালাস টিটানাম'। জার্মানীর পুরানো রাজধানী বন এর বোটানিক্যাল গার্ডেনে ফুটেছে এই ফুলটি। ফোটা অবস্থায় এই ফুলকে খুব কমই দেখা যায়। আবিস্কারের পর থেকে সারা পৃথিবীতে এ অবধি প্রায় সত্তুরটি ফুলকে ফোটা অবস্থায় দেখা গিয়েছে। তারপরেও জার্মনিীর এই বাগানে এবার সহ দশম বারের মতো ফুটলো এই ফুল।
হাজার হাজার দর্শক এই ফুলটিকে দেখার জন্যে ভীড় জমিয়েছেন। এর উজন প্রায় 120 কিলোগ্রাম। এর তিনটে পাপড়ীর তৃতীয়টি ফোটার পরেই ফুলটি নষ্ট হয়ে যায়। মাটির নীচ থেকে বেরিয়ে আসা প্রায় 6 মিটার লম্বা পাতা মাটি থেকে জল সংগ্রহ করে নুতন কলির জস্ম দেয়। এই ফুলের কোন সুগন্ধ নেই, বরং কাছাকাছি গেলে দুর্গন্ধ পাওয়া যায়।
'এমোরফোফালাস টিটানাম' আদি বাসস্থান ইন্দোনেশিয়ার সুমাত্রায় ও উনবিংশ শতাব্দিতে একে আবিস্কার করা হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



