কম্পিউটার পুরুষ না নারী জাতীয়, এ নিয়ে মহা তর্ক বেধেছে একদল নারী ও পুরুষ কম্পিউটার স্পেশালিস্টদের মাঝে। দুই দলের দুই মত।
নারীরা বলছেন, কম্পিউটার পুরুষ শ্রেনীর, কারন
- এদেরকে নিজহাতে 'অন' না করে নিলে এদেরকে ব্যাবহার করা যায়না।
- এদের মস্তিষ্কে যথেষ্ট দুদ্ধিমত্তা রয়েছে, কিন্তু নিজস্ব পরিকল্পিত কোন যথাযথ ব্যাবহার নেই।
- এদেরকে ব্যাবহার করা হয় সমস্যা সমাধানের জন্যে, কিন্তু প্রায় জীবনের অর্ধেক সময় এরা নিজেরাই একএকটি সমস্যা হয়ে দাঁড়ায়।
- এদেরকে জোগাড় করার পরপরই টের পাওয়া যায় যে, আরেকটু সামান্য বেশী খরচ করলেই এর চেয়ে অনেক ভালো একটি জোপাড় করা যেত।
পুরুষরা বলছেন কম্পিউটার মহিলা শ্রেনীর, কারন
- যারা একে সৃষ্টি করেছেন, তারাও এর ভেতরের লজিক ও চিন্তাধারা সম্পর্কে যথেষ্ট অবহিত নন।
- যে ভায়ায় এরা একে অপরের সাথে যোগাযেগে করে, তা কারোই বোধগম্য নয়।
- একটি সামান্য ত্রুটিও তারা সারা জীবনের জন্যে মনে রাখে ও পরে এ বড় বড় নিয়ে সমস্যা তৈরী করে অন্যদেরকে ভোগায়।
- একটি জোগাড় হলেই তার সাজসজ্জার (আপডেটের) যন্ত্রাংশ কিনতেই সারা জীবনের জন্যে ফতুর হয়ে যেতে হয়।
আপনাদের কি মতামত ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



