হঠাৎই ভালোবাসা, সেটাই শতক।
অমি পিয়ালের লেখা হাতড়ে,
সুমন চৌ এর কবিতা কপচে,
শমিতের ছবি ছুয়ে
এক টুকরো হাসি নির্মল, সেটাই শতক।
আস্তমেয়ের টুকরো কথায়,
শুভর দৈনন্দিন নামতায়,
শাওনের বন্যা দুচোখে
এক টুকরো দিন খসলে, সেটাই শতক।
হাসানের সরল প্রপাত,
জুয়েলের কম্পুবিজ্ঞান,
বদরুলের সুবোধ প্রলাপে
এক টুকরো সময় হাতড়ে, সেটাই শতক।
শোহাইলের বিজ্ঞ ধারায়,
সাদিকের সুফী চেতনায়,
ত্রিভুজের কৌনিক মাসৃন্যে
এক টুকরো মন স্পর্শে, সেটাই শতক।
হযবরলর গোছানো সুরে,
শাহানার পেলব বিড়াল,
কালপুরুষের সাদা চোখে
একগুচ্ছ রোদের ওমে, সেটাই শতক।
মুহুর্তের আলাপ প্রলাপ, সেটাই শতক।
সাঁঝবেলার ঝর্ণাহাসি, সেটাই শতক।
.................................................................
বক্তৃতা জানিনা, তাই শতকের বাধ্যতামূলক কাব্য রচনায় পলায়নপর আমি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



