somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কতদিন কুয়োর ব্যাঙ?

২১ শে মে, ২০০৬ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন বিষয়ে ড়ুবে থাকলে, তা অনেকটাই নিজেকে হারিয়ে ফেলার মতো। বিষয়টিকে তখন আর ভালভাবে দেখা যায়না। পর্যবেক্ষন করা যায়না। কেউ যদি জলে ডুব দিয়ে থাকে, জলের ভেতরে থেকে সে কি করে জানবে, সে পুকুরে, না নদীতে বা বিশাল সমুদ্রে? সেজন্যেই কোন কিছু ভাল করে বিচার করার আগে একটু দুরত্বে যেতে হয়। বিয়য়টির আকার,আকৃতি, মেজাজ বা ব্যাপ্তি দেখে বিয়য়টির চরিত্র সন্মন্ধে নিজের ভেতরে একটা ধারনা তৈরী করে নিতে হয়। তারপর ধীরে ধীরে আরো কাছে যাওয়া যেতে পারে। মনের অনুবিক্ষন যন্ত্রটি বের করে ব্যাখ্যায়, চেনায় আরো বেশী বিশদ, সুক্ষ হওয়া যেতে পারে।

আমরা আমাদের ধর্ম, রাজনীতি ও সামাজিক মুল্যবোধ নিয়ে এত বেশী ডুবে আছি যে আমাদের ভেতরে সে দুরত্ব তৈরী করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। এতে আমাদের ভেতরের বিচারক্ষমতার যে দৈর্বল্য এসেছে, তাতে কোন কাজের গঠনমূলক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। আর তাতেই আমাদের ভেতরে এত বেশী বিভেদ, এতটা গভীর সামাজিক অবক্ষয়।

আমরা নিজেরা সর্বপ্রথম ধার্মিক হয়ে ধর্মের দিকে চোখ ফেলি, ক্ষনিকের জন্যে সামান্য দুর থেকে একজন পর্যবেক মানুষ হিসেবে নয়। তাতে নিরপেক্ষ চিন্তার সুইচটি মুহুর্তেই অফ হয়ে যায়, স্বাভাবিক ভালোমন্দ বিচারের ক্ষমতা হারিয়ে ফেলি আমরা। তেমনি ভাবে রাজনৈতিক বিচারেও কোন এক দলের পক্ষ নিয়ে রাজনীতির দিকে তাকাই। পরিনামে যে অন্ধত্ব আমাদের ভেতরে তৈরী হয়, আমাদের রাজনৈতিক বিশ্ল্লেষন সেখানেই মুখ থুবড়ে পড়ে। তাতে দেশ বা মানুষ গোল্ল্লায় গেল কি না গেল, তাতে আমাদের কিছুই যায় আসে না। সামাজিক মুল্যবোধ নিয়েও আমরা একই ভাবে ডুবে আছি। নিজেকে শুধুমাত্র নিজের দৃষ্টি দিয়েই দেখি, নিজ থেকে সামান্য দুরে সরে অন্যে দৃষ্টিকোনকে সামান্য সময়ের জন্যে হলেও নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করি না। পরিনামে আমাদের বিচারক্ষমতা থেকে আমাদের দুরত্ব বেড়েই চলেছে প্রতিদিন। তাই সামান্যেই মানসিক ভাবে আহত বোধ করি, আমাদের সহিষ্ণুতা পরাজিত হয় আমাদের ক্রোধের কাছে।

তাই আহব্বান, একটি বারের জন্যে হলেও জলের উপরে মাথাটি তুলুন। চারপাশে ভাল করে চোখ মেলে একটি বার তাকিয়ে দেখুন, কোথায় আছেন। একটিবার আপনার সামনে পেছনের, উপর নীচের আলো বাতাসে নি:স্বাস নিন। দেখবেন যা এতদিন দেখে এসেছেন, এখন তা অনেক বেশী পরিস্কার ও তরল । তারপর সুস্থ মনে যা করবেন, এর ভেতরেই লুকিয়ে আছে নিজের, সমাজ, সংসার, দেশ ও পৃথিবীর মঙ্গল।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×