আমাদের হোটেল ছিল লেকের দক্ষিনে পেসকিয়েরা নামে এক শহরে একেবারে লেকের পাড়েই। সেখনে দু'রাত কাটলো। দিন কাটালো লেকের পাড়ে ও পেসকিয়েরার শহর কেন্দ্রে ঘুরে ফিরে। ইটালির প্রত্যেকটি শহরের কেন্দ্র এত বেশী প্রাচীন ও ঐতিহ্যবহ যে মাঝে মাঝে বিভোর হয়ে যেতে হয়। দেখেও শেষ হয়না দেখা।
ফেরার পথে ফিরলাম লেকের পশ্চিম দিক ঘেসে। প্রায় 50 কিলোমিটার লম্বা পথ লেকের গা ঘেসে ঘেসে। এখানটায় বেশীরভাগ অংশেই খাড়া পাহাড়ের গা ঘেসেই লেক। সাপের মতো একিয়ে বেকিয়ে রাস্তা। কোন কোন সময় পাহাড়ের উপরে উঠে গেছে পথ। অনেক নীচে সে পাহাড়ের গা ঘেষেই লেক। অনেকগুলো টানেলের ভেতর দিয়ে গেল রাস্তা। টাণেলগুলো এত আকাবাকা, অন্ধকার আর পুরানো যে মাঝে মাঝে ভয় পেয়ে যেতে হয়। নিজে পাহাড় ভালোবাসি বলে অভ্যস্ত পাহাড়ী রাস্তায় ড্রাইভে। তবে সহসঙ্গীরা অনেক সময় ভয় পেয়ে যান।
তারপর অষ্ট্রিয়া হয়ে ফিরে এলাম মিউনিখের গৎবাঁধা দৈনন্দিন জীবনে। তবে মিউনিখ বেশ সুন্দর শহর। আশে পাশে ছোটবড় অনেক লেক রয়েছে। প্রায় পয়তালি্লশ কিলোমিটার দক্ষিনেই আল্পসের শুরু।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৬ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



