কোন এক মেঘলা একাকীত্বের যন্ত্রণায় তিখুজ খাবিরকে মাথায় একটা ট্যামা বানাতে ধরলো। খাবিড়ও আচড়ে কামড়ে নাকের চামড়া ছিড়ে ফেলল তিখুজের। এমন সময় একজন পরী ওদের সামনে এসে দাঁড়ালো।
- কি তোমরা মারামারি করতাছ। খাইয়া দাইয়া কাম নাই। আমি তোমাগরে তিনটা কইরা বর দিতাছি। লইয়া সুখে শান্তিতে থাক। আর পরের ইলেকশানে আমারে ভোট দিও।
ওরা রাজী হলো। প্রথম বর চাইল তিখুজ।
- আমি চাই আমি বাদে এই জঙ্গলের তিখুজরা সব তিখুজী হইয়া যাউক আর আমারে পছন্দ করুক।
পরী তার যাদুর কাঠি ঘোরালো। জঙ্গলের তিখুজরা সব তিখুজী হয়ে গেল ও একমাত্র তিখুজের জন্যে লাইন দিয়ে দাড়ালো। এবার খাবিরের পালা। বেচারা তো মার খেয়ে খেয়ে অস্থির। বললো,
- তিখুজের মাইর খাইতে খাইতে মাথা ফুইল্লা গেছে। আমার একটা হেলমেট দরকার।
পরী তার যাদুর কাঠি ঘোরালো। খাবির হেলমেট মাথায় মহাখুশী। তিখুজের দ্বিতীয় বরের কথা জানতে চাইল পরী।
- আমি চাই পাশের জঙ্গলেরও তিখুজরা সব তিখুজী হইয়া যাউক আর আমারে পছন্দ করুক।
পরী তার যাদুর কাঠি ঘোরালো। পাশের জঙ্গলের তিখুজরাও সব তিখুজী হয়ে গেল ও সবাই মিলে তিখুজের জন্যে লাইন দিয়ে দাড়ালো। পরী এবার খাবিরের দ্বিতীয় বরের কথা জানতে চাইল।
- আমার একটা মটরসাইকেল দরকার, যাতে তিখুজ আমারে ধরতে না পারে। তার হাতের যে জোর। হেলমেটেও চলব না।
পরী বর দিল। খাবিরের সামনে একটা 250 সিসির সুজুকি এসে ভট ভট করতে লাগল।
তিখুজের দ্বিতীয় বরের কথা জানতে চাইল পরী।
- আমি চাই সমস্ত জঙ্গলেরও তিখুজরা সব তিখুজী হইয়া যাউক আর আমারে পছন্দ করুক।
পরী তার যাদুর কাঠি ঘোরালো। সমস্ত জঙ্গলের তিখুজরাও সব তিখুজী হয়ে গেল ও সবাই মিলে তিখুজের জন্যে লাইন দিয়ে দাড়ালো। এ দেখে আনন্দে তিখুজ তার গোঁফে তা দিতে লাগল।
খাবিরের তৃতীয় বরের কথা জানতে চাইল পরী।
- আমি চাই তিখুজও যেন তিখুজী হইয়া যায়।
পরী তার বর দিল। খাবির হেলমেট মাথায় মটরসাইকেলে চড়ে ভটভট করতে করতে বন ছেড়ে পালাল। শোনা গেছে, অনেক দুরের জঙ্গলে সে নাকি এক খাবিরির সাথে সুখে শান্তিতে আছে।
তিখুজীদের এ বনের আরেক প্রানী ঘোড়াদের সাথে ভাল সথ্যতা হবার কারণে গাধা নামে আরেকটা প্রানীর উদ্ভব ঘটলো ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



