সকালে সুর্যের মুখটা দেখার আগেই
প্রতিদিন আমি তারই মুখটি দেখি ।
সেই মুখ, খোঁচা খোঁচা দাড়ি আর
পিচুটি ভরা চোখ, চেহারায়
বিশ্বের ভৌগলিক মানচিত্র যেন সহস্ত্রবার আকা।
তেমনি কাটে আমার সারাটি দিন, সময় একা-
সহস্ত্র শাপশাপান্ত করি দিনে,
ট্রাম একসিডেন্ট কিংবা কারখারার বিস্ফোরন
অথবা ইউনিয়নের বিরোধিতায় ছুরিকাহত
মাঝে মাঝে পুলিশের গুলি-
সব দুর্ঘটনার সাথেই বিনিময় ঘটে আমার
অথচ বাইরে রিকশার চাকা ফাটলেও ভয়ে চোখ মুছি।
খাবার সাধ তার কম নয়-
শুটকী ভর্তায় সর্ষের গন্ধটি চাই
কচু তরকারীতে আদা মশলার সোয়াদ,
সকালের পান্তাভাতে কাচালঙ্কার গন্ধ-
ডালটা বাশী হলেও, যেন জেলো না হয়।
সারাদিনের অসহ্য কান্তি বয়ে সন্ধ্যায় বাড়ীফেরা-
খাবারটা অধিকাংশ সময়েই আধপেটা
তেমনি সোহাগ, ভালবাসা আর কলহও
তারপরেও ঘুমোবার আগে সহস্ত্রবার এ মুখ দেখ
সপ্নের নদীতে সাঁতার কাটি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



