
১.
-মা ওরা কি আমাদের মেরে ফেলবে?
-না বাবা,ভয় পাস নে।ওরা তোর ভাই।ওরা আমাদের কিচ্ছু করবে না
৬ বছরের ছোট্ট শিশু ফারদিনকে ব্যর্থ সান্ত্বনা দেন তার মা।তারা রোহিঙ্গা,জাতে মুসলিম।তাই ঠাঁই হয় নি তাদেরই আদিবাস আরাকানে।বৌদ্ধদের আক্রমণে ভিটাহারা হয়ে আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে নৌকাযোগে।ক্ষীণ আশা যদি বাংলাদেশী মুসলিমরা একটু মাথা গোঁজার ঠাঁই দেয়।এই আশ্রয়ের উদ্দেশ্যেই গত দুদিন ধরে শাশুড়িকে নিয়ে নৌকায় আছে রওনক,ফারদিনের মা।
২.
-"এই তোমরা কে আর কোথায় যাচ্ছো?" বিজিবি গার্ডদের চিত্কারে থমকে দাঁড়ায় নৌকা।
-আমরা রোহিঙ্গা।আমরা একটু আশ্রয় চাই।আপনাদের পায়ে পড়ি আমাদের ফিরিয়ে দেবেন না।আল্লাহর দোহাই লাগে।
-না,উপরের নির্দেশ আছে রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া যাবে না।যাও এখান থেকে।
-"আল্লাহর দোহাই লাগে।আচ্ছা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন কিন্তু এই ৬ বছরের বাচ্চাকে একটু বাঁচতে দেন" ফারদিনের বৃদ্ধা দাদী ফারদিনকে এগিয়ে দিয়ে বলে
-পারবো না।যা এখান থেকে
আশাভঙ্গ হয়ে সবাই চোখে শর্ষেফুল দেখছে।ফারদিন তার মাকে বলে "মা এরা নাকি আমাদের ভাই?এরা আমাদের থাকতে দিচ্ছে না কেন?"
কান্নাবিজড়িত কন্ঠে রওনক বেগম উত্তর দেন "না এরা তোর ভাই নয়।তোর ভাইয়েরা মরে গেছে।এরা সব ডাকাত"
এ কথা শুনে বিজিবির বন্দুক নাম আগ্নেয়গিরিতে দুইবার অগ্নি উদ্গীরণ হয়।বঙ্গোপসাগরে ছিটকে পড়ে মা ও শিশুর লাশ।রক্তের সাগরে ভাসতে থাকা শিশু ফারদিনের মুখ থেকে শোনা যায়ঃতোমরা মুসলিম হয়েও.....
চিরতরে বাকরুদ্ধ হয়ে যায় তার কন্ঠ।
জনমত সৃষ্টিতে শেয়ার করুন
(সব চরিত্র কাল্পনিক তবে বাস্তব ঘটনা)
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



