



অনিকা আর মনা পিঠাপিঠি ভাইবোন । এক সাথেই তারা বড়ো হচ্ছে। আজ তারা খুব খুশি কারন বাবার সাথে তারা যাচ্ছে দাদা বাড়ি।
নুতুন পোশাক আর বাজার থেকে আনা নুতুন জুতো পায়ে দিয়ে তারা খুশিতে আত্মহারা। ঘোড়া গাড়িতে উঠে তারা যাচ্ছে। গাড়ি যাচ্ছে দ্রুত গতিতে । মাঝ পথে কোথায় যেন মনার পায়ের জুতো খুলে পড়ে যায়। পেছনে আর যাওয়া সম্ভব নয়। গাড়ি থেকে নামার সময় দেখা গেল মনার এক পায়ের জুতো নাই । এ ভাবে তো পুত্র সন্তানকে নামানো যায় না। পুত্র বলে কথা । বাবা অনিকার পা থেকে জুতো খুলে নিয়ে মনার পায়ে দিয়ে দায়। অনিকা এতোই ছোটো প্রতিবাদ করতে পারেনা । সে মেয়ে তাই তাকে বঞ্চিত হতেই হবে এবং পুত্রকে গুরুত্ব দিতে হবে। তাই অনিকাকে খালি পায়েই বাড়িতে প্রবেশ করতে হলো ।
অনিকা এবং মনা এক সঙ্গে বড়ো হতে থাকলেও নানান আচরণে এবং সুযোগ সুবিধা দিয়ে পরিবারে বোঝানো হতে থাকে তারা ডিফারেন্স । মনা বাবার বেশি যত্ন পায় পড়ার ক্ষেত্রে । আর অনিকাকে বাজার করতে যেতে হয় মনাকে পড়ার সুযোগ দিয়ে। মনার পাতে পড়ে মুরগির রান আর অনিকার পাতে মুরগির গলা।
মনার জন্য প্রাইভেট টিচার, বাবার সার্বক্ষণিক দেখভাল, ভালো স্কুলে হোস্টেল খরচ পড়ার ব্যাবস্থা করা তখন কিন্তু বাবামায়ের কোন কার্পণ্য থাকেনা। কিন্তু মেয়ের সময় দেখা যায় অন্য রকম ক্যা লকুলেসান বা হিসেব নিকেশ । বাবামার কিন্তু আর্থিক অবস্থা মোটেও খারাপ নয়।
মেয়ে মানে লোকসানের খাতা আর ছেলে মানে লাভের খাতা । বৃদ্ধ বয়েসে ছেলে দেখভাল করবে এবং মেয়ে তো বিয়ে হয়ে চলে যাবে । এই ফরমুলায় ফেলে ছেলে মেয়েকে পৃথক ভাবে দেখা হয়। কিন্তু আজ কাল মেয়েরাও ইনকাম করে বাবামাকে সাহায্য করে । কিন্তু সমাজের এই নিয়ম বদলায় না।
অনিকা ক্লাসে প্রথম হয় ,তার আগে যে ফার্স্ট বয় ছিল সে হয় দ্বিতীয় । স্কুল টা ছিল অনিকার নুতুন। ক্লাসের অন্যান্য ছেলে রা এতে অপমান বোধ করে কারন মেয়ে কেন প্রথম হবে প্রথম হবে একজন ছেলে। এটাই হলো ছেলে প্রাধ্যান্য সমাজের আশা ।
একটা মেয়ে অংকে ভালো হবে বা ব্রেন সার্জন হবে তা দেখে অভ্যস্ত নয় এবং তা মেনে নিতেও পারেনা আমাদের সমাজ ।মানুষর মন মগজে এটাই থাকে ছেলে মানে বেশি বুদ্ধি মেয়েদের চেয়ে তাই ব্রেন সার্জন মেয়ে হয় কি করে?
অনিকা বাবামার বাড়িতে এইভাবে দুই রকম আচরণে বড় হয় এবং বিয়ের পর দেখা যায় শ্বশুর বাড়িতেও পুরুষ প্রাধান্য আচরণ। অথচ সেও তাদের ছেলের মতো শিক্ষিত এবং উপার্জনকারী। কিন্তু তাদের ছেলের যেমন গুরুত্ব দেওয়া হয় কিন্তু তার প্রতি তা দেওয়া হয় না।
একটা ছেলে যখন জামাই হিসেবে শ্বশুর শাশুড়ির আদর পায় । যাকে বলে 'জামাই আদর' একটা মেয়ে বউ হয়ে শ্বশুর বাড়িতে তা পায়না। অনেক সময় মেয়েকে সন্মান করা তো হয়ই না তার বাবা মাকেও নিচু করার চেষ্টা করা হয় নানা ভাবে।কারন তারা তো মেয়ের বাবামা।
পরিবারে সমাজে একটা ছেলের যেমন গুরুত্ব থাকে মেয়ের তা থাকেনা। এই গুরুত্ব পূর্ণ মনোভাব নিয়ে একটা ছেলে বড় হতে হতে নিজেকে 'some thing spesal' ভাবতে শিখে। অনিকা কলেজ লেভেলে খুব ভালো রেজাল্ট করে এবং স্কলারশীপ পায়। মনা এটা ভাবতেই পারেনা কেমন করে তা সম্ভব , ভালো রেজাল্ট তো তারেই প্রাপ্য বোনের কেন হবে?
মনা যখন উচ্চ শিক্ষা নিতে যায় তখন স্কলারশিপ এবং বাবার পাঠানো টাকা দুটোই পায়। আর অনিকা বেচার স্কলারশিপ পাওয়ার দরুন বাবার টাকা পাঠানো বন্ধ হয় এবং দারুণ কষ্টে হোস্টেল জীবন কাটাতে হয়।
আবার চাকুরী পাওয়ার পর পরিবারের প্রতি কর্তব্য পালনের জন্য অনিকাদের টাকা দিয়ে সাহায্য করতে হয় কিন্তু বাবার সম্পত্তি ভাগা ভাগি করার সময় তারা বঞ্চিত হয় ধর্মের দোহাই দিয়ে।
এই ভাবে অনিকার মতো মেয়েরা নিজ পরিবার,সমাজ, শ্বশুর বাড়ি এবং বাইরের জগতে নারী বলে পুরুষের সমকক্ষ হতে পারেনা বা সমাজ সমকক্ষ হতে দিতে চায়না।
যতো দিন পর্যন্ত না একটি দেশে বা সমাজে নারী পুরুষকে সমান চোখে দেখা না হবে ততদিন পর্যন্ত আমরা একটা সুন্দর দেশ গোড়তে পারবোনা। আর এটা আরম্ভ করতে হবে নিজ পরিবার থেকে। কারন পরিবারই হোল একটা দেশের প্রথম ভিত্তি ।
যতদিন পর্যন্ত একজন নারী একজন পুরুষের মতো সমান অধিকার ভোগ করতে পারবেনা ততদিন এই "সমান ভাবে না দেখা" ব্যাপারটি পুরো সমাজের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।
নারী পুরুষকে সমান বিবেচনা করার জন্য ইন্টারন্যাসানাল আইন পাস করানো হয়েছে। এই আইনই হল 'The convention on the elimination of all forms of discrimination against women". 1979.
"Protecting women's right makes the world a better place". নারী পুরুষে সমতা এবং তাদের অধিকার রক্ষা পৃথিবীকে একটি বসবাসের জন্য সুন্দর স্থানে পরিণত করে।
ইউনাইটেড ন্যাসানের মতে "Gender equality and the empowerment of women and girls is not just a goal in itself ,but a key to sustainable development ,economic growth and peace and security."
অর্থাৎ 'একজন নারী এবং মেয়ে যখন সমান ভাবে পুরুষের মতো অধিকার ভোগ করবে এবং নারী বা মেয়ে শক্তিশালী হবে তখন সেই সমাজের অর্থনৈতিক অগ্রগতী বৃদ্ধি পাবে এবং শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে ' ।
জেন্ডার ইকুলিটিঃ
নারীর ইতিহাস জানতে পারলে আমরা বুঝতে পারবো নারী পুরুষে সমতা কতদিন আগে বা কি ভাবে আরম্ভ হয়েছে।
জেন্ডার ইকুইলিটি বা নারী পুরুষে সমতা কি? নারী পুরুষে সমতা হল একটা দেশে যতো রকমের সুযোগ সুবিধা আর রিসোর্স আছে তা নারী পুরুষ নির্দ্বিধায় ভোগ করতে পারবে । তা ছাড়া অর্থনৈতিক কর্ম কাণ্ড এবং সিধান্ত গ্রহণ, নিজ পরিবার বা বাবার পরিবার সব জায়গায় নারী পুরুষের সমান বিচরণ থাকতে হবে। পৃথক করা চলবে না ।
নারী পুরুষে সমতা, নারী অধিকারের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আর এটার একটা ফলপ্রসূ ভালো আউটকাম দেখার জন্য একটা দেশের পলিসির পরিবর্তন দরকার। তার সাথে দীর্ঘ দিন ধরে চলিত এবং পালিত মানুষের চিন্তা চেতনা এবং মন মানসিকতার পরিবর্তন দরকার।
UNICEF এর মতে ছেলে মেয়ের মধ্যে সমতা মানে 'একটা দেশে যতো রকমের প্রতিস্টান আছে বা অর্থনৈতিক কর্ম কাণ্ড আছে তাতে এই দুই লিঙ্গের সমান অধিকার এবং সমান বিচরণ থাকতে হবে। তার মানে এই না যে নারীকে পুরুষ হতে হবে। নারী নারী হিসেবেই বিচরণ করবে।'
চাকরীর অভিজ্ঞতা শিক্ষার সুযোগ এবং স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে।
কিন্তু দেখা যায় বিভিন্ন দেশে কিতৃীম ভাবে সাংস্কৃতিক দৃষ্টি ভঙ্গি এবং ধর্ম ব্যাবহার করে রীতি নীতি চালু করে এবং সেসব ব্যাবহার করে নারী পুরুষকে পৃথক করে। এবং যার ফলস্বরূপ নারী ভুক্তভোগী হয়।
এই রীতি নীতি দ্বারা যাতে নারী পুরুষকে ভেদাভেদ না করা হয় এবং নারী ভুক্তভোগী না হয় তাই রাষ্ট্রকে নীতি নির্ধারণ করতে হবে যাতে তারা সুস্থ ভাবে বাঁচতে পারে এবং ছেলে মেয়ের ভেদাভেদ ছাড়া বড় হতে পারে। আর এই রীতি নীতি গুলো দিয়ে সাফল্য পাওয়ার জন্য বিশেষ প্রণোদনা বা সুবিধার ব্যাবস্থা করে দিতে হবে।
আজকের পৃথিবীতে লিঙ্গ বৈষম্য নারী অধিকারের সাথে ঘনিস্ট ভাবে জড়িত। উদাহরণ স্বরূপ বলা যায় ১) যৌন পাচার ২) যুদ্ধ কালীন রেপ ৩) এবং অন্যান্য নিপীড়ন মূলক কৌশল ।
অনেক ক্ষেত্র গুলয় নারীর প্রবেশ অধিকার কম । বিশেষ করে রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা খুব কম। আর পারিবারিক সহিংসতার শিকার হওয়ার সম্ভবাবনা তুলনামূলক ভাবে অনেক বেশি।
জাতিসংহের টেকসই উন্নয়নঃ
জাতিসংহের টেকসই উন্নয়নে ১৭ টি লক্ষ স্থির করা হয়েছে। তার মধ্যে নারী পুরুষে সমতা ৫ম স্থানে দেয়া হয়েছে।
অনেক দেশেই নারীকে "Lebelled" করে দেয়া হয়েছে এই ভাবে যে নারীর ভূমিকা গৃহস্থালি দেখাশুনা এবং পুরুষের ভূমিকা ইনকাম করে আনা। এই ভূমিকা ভাগ করে দেয়ার ফলে একজন নারী যখন ইনকাম করতে যেতে চায় তার সন্তান বা গৃহস্থালি অন্যান্য কাজের সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে হবে।
বৃদ্ধ বয়েসে বাবামাকে দেখার দায়িত্ব ছেলেদের এই জন্য তারা দ্বিগুণ সম্পত্তি পায় এই এক্সকিউজের শেষ হওয়া এখন সময়ের দাবী ।কারন অনেক মেয়ে এখন উপার্জন করে এবং বাবা মাকে দায়।
তুরস্ক সহ অনেক দেশে মেয়েরা দাবী তুলতে সক্ষম হয়েছে 'আল্লাহ্ ফেয়ার মাইন্ডের' ( Allah is feyar).
নারী সমতার উৎভব (Women History)ঃ
সমাজ সভ্যতার বিবর্তনের সাথে সাথে দার্শনিক আলোচনার বিষয় বস্তু এবং প্রকৃতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়।
মধ্য যুগের দর্শন চর্চায় ছিল 'স্বাধীন চিন্তার' অনুপস্থিতিতি। গির্জার প্রাধ্যান্ন ছিল বেশি । এবং মানুষ অন্ধ বিশ্বাস নির্ভর ছিল। তারা অন্ধ বিশ্বাস , আত্মা, পরকাল, মঙ্গল অমঙ্গল যা ধর্মে থাকে তা নিয়েই আলোচনাই প্রাধান্য পেত।
সপ্তদশ শতকে ইউরোপের একটি বুদ্ধি বৃত্তিক ও সংস্কৃতি গোড়ে উঠে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

