পিঙ্গল অনুভূতি’র রঙ মেখে অদ্ভূত শিথিল হয়ে গিয়েছিলাম
তোমার মনে কি আছে
সবুজ অভিমান কতটা বিবস্ত্র হয়েছিলো সেদিন ?
কি ভীষণ রুক্ষতার বীজ রোয়ে গিয়েছিলে
মৃত্তিকা’র নরোম বুকে !
গভীরে তার কতটা আঁচড় লেগেছে বা লাগেনি
আজ তার হিসেব করতে চাইনে –।
ফাল্গুনী চাঁদ কিন্তু আজও অভিসারে অভিলাষী হয়
বিশুদ্ধ অনুরাগে মুছে ফেলে যত কলঙ্ক !
সুখের নিচোল ভাসে আগুন ঝরা জোছনায়
স্বপ্নে বিভোর নীল প্রজাপতি’রে
কেউ ছুঁয়ে দেয়
গভীর উষ্ণতায় – মিহিন মমতায় ।
হীম কুয়াশা’র চাদরে
যতই আড়াল করো সন্তর্পণে নিজেরে
আজ কতটা এলোমেলো, কতটা বিধ্বস্ত তুমি
তা আমি জানি, বেশ ভালই জানি ।
ঘোর অমাবস্যা’র পরতে পরতে খোঁজ তুমি নীল আদর
অশ্লীল স্পর্শে অপসৃত করো নিজের যত ক্লেদ !
খুব সামান্যই চেয়েছিলাম
শুদ্ধতায় -শুভ্রতায় -সুনসান মৌনতায়,
কিন্তু বেঁকে বসলে তুমি !
আলো আঁধারের দুটি গলিতে
দুজনা’র বাউণ্ডুলে সুখগুলো বিভক্তির রাহুগ্রাসে সমর্পিত আজ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



