
স্বচ্ছ মনের দেয়ালে শ্যাওলা পড়তে দেইনি একফোঁটাও
তবুও কেন জানি শ্যাওলা'র গন্ধে বুঁদ হয়ে থাকি আমি নিজেই
দীর্ণ পদাঘাতে কেঁপে ওঠে আমার বুকের জমিন!
শুদ্ধতা'র আবির মেখে মেখে যে মৃত্তিকা একদিন আকাশ ছুঁয়েছিল
তোমার আকাশ--
রুঢ় রুদ্রে'র প্রখর উত্তাপে সে মৃত্তিকা আজ ফেটে চৌচির!
নির্মল নগ্নতার ছোবলে আজ তুমি নীল; আরও নীল
নগরী'র শরীর থেকে খসে খসে পড়ে বোধে'র মুক্তোদানা
বিহঙ্গী'দের মেলা বসে নন্দিত নরকে; তুমি নিমগ্ন হও কি অবলীলায়!
ঈশ্বরে'র আরাধনা বড় বেমানান এই পাপের নগরে!
মৃত্যু'রা ও আজ হিমশীতল অনুভূতির আলিঙ্গনে দগ্ধ হয়; নাহ ফেরানো যায়না পথভ্রান্ত পথিক'দের!
শিথিল করে দিয়েছি সম্পর্কের দাবী;
অভিযোগে বা অনুযোগেও আক্রান্ত হইনা খুব একটা
ভাবি, যদি পানকৌড়ি'র জীবন বেছে নিতে পারতাম!
আহা জীবন! “প্রহেলিকা জীবন”
ব্যবচ্ছেদ করা সাধ্য কার!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



