
পরখ করতে চাও? করো তবে
এ'বেলায় তোমায় জাগাবোনা আর!
চিরতার বীজ বুনে দিয়ে যেও সবুজ উর্বর জমিতে
তিক্ত স্বাদে –স্বাদে বুঝে নেবো আমি
ভালবাসা -আহ্ সে যে কি অমৃত!
কেটে যাক প্রিয় যত পৌষালি প্রহর
আবেগী ঝাঁজে ঝাঁজে কাঁপবো না একটু ও আমি
মৌন আকাশ এত দুর্বল ভাবো কি?
গেড়ে বসে পূজবো বুঝি তোমার চরণ!
না,কখনোই না ।
অসম্ভবের পাড় ঘেঁষে ঘেঁষে উদলা পায়ে পৃথিবী'রে চিনেছি আমি
অসাধ্যের পাহাড় ডিঙ্গিয়েছি একলা, একাকী --।
বুঝেছো কি? বা বুজতে চেয়েছো কি ?
ঈর্ষায় জ্বলতে চাও? জ্বলো তবে
এ'বেলায় তোমায় জাগাবোনা আর!
এত দ্বিধা! এত সতেজ দ্বিধা প্রোথিত তোমার বুকে?
নীল নরকে ছড়াও উত্তাপ, আরও ছড়াও ----
লু-হাওয়ায় ভেসে যাবে তুমি নিজেই
এ'বেলায় তোমায় কিন্তু জাগাবোনা আর!
নস্টালজিয়া’য় আক্রান্ত হয়ে আমি স্থির হবো
অনেকটা স্থির –সেই স্রোতহীন নদীটা’র মতো!
তারপর ---?
তারপর আবার নিজস্ব শৈলীতে নিজেরে ঠিক ততবার রাঙ্গাবো
যতবার তুমি আমায় পরখ করতে চাও!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



