
মনোরঞ্জনে বেলা গেলো; কত বেলা ?
তাবৎ নিষ্ঠার ভারে নুয়ে নুয়ে নিভৃতে ঝরেছে শ্রাবণে’র রঙ
দেখেছে কি কেহ অনুরাগে আলতো ছুঁয়ে ?
নাকি দেখেছে কেহ সন্তর্পণে বাতায়ন খুলে!
ধ্রুপদী স্বপ্নেরা কি চঞ্চলভাবেই না একদিন ডানা মেলেছিল অসীমে
ভালবেসে পাললিক মন, থরে থরে উচ্ছ্বাসে সেজেছিল
পুরুষ তুমি, হুম তুমি সিঁধ কেটেছো অদ্ভূত আলোড়নে
নিংড়ে নিংড়ে নিয়েছো ত্রপিতা’র শরীরের যত অবিমিশ্র ঘ্রাণ!
প্রোথিত হয়ে গেছে আমার প্রতিশ্রুত পথ
সমর্পিত কি আড়ষ্টভাবে তোমার বাহুডোরে!
খেতাবের গালিচায় মেলে দিয়েছি আঁচল
কোন অভিধায় বলো আজ অর্চনা করি নিজেরে!
পুরুষ তুমি দেখো, কি অনভিপ্রেতভাবেই না আমি লীন হয়েছি তোমার রঙে!
নিজেরে আমি খুঁজি স্বসংবেদনে; নাহ, কোথাও আমি নাই
আমার আমি’রে কোথাও আমি খুঁজে পাইনা!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



