শাহবাগ আন্দোলন করে কি হবে? এই প্রশ্নটা গত কয়েকদিন অন্তত কয়েকহাজার বার শুনতে হয়ছে....!
আমরা বাঙ্গালীরা সব কিছুতেই টাটকা ফলাফল চাই, আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই...! এই আন্দোলনের ক্ষেত্রেও তাই হয়েছে.....! সবাই ফলাফল চায়.....!!
এই যে গত ১৭ দিন ধরে একটানা স্লোগান দেওয়া হয়েছে, লাখ মানুষ বলেছে, তুই রাজাকার, জয় বাংলা.....
এটাই এই আন্দোলনের বড় পাওনা.......!!
আমি মনে করি, আমি বিশ্বাস করি, যে শিশুটি একবার তুই রাজাকার, জয় বাংলা বলেছে, সে সারা জীবন এই রাজাকারদের ঘৃনা করবে......!
হাজার মানুষের সঙ্গে , হাত মুষ্টি করে, জয় বাংলা বলার যে অনূভূতি সেটা একবার কথায় অসাধারন....!!
এই অনুভূতিতেই নাড়া দেওয়াটাই, আন্দোলনের সবচেয়ে বড় পাওনা.......!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


