সেই পুরোনো কথা!!
এতো বছর পর,
এতো কিছুর পর,
আবারো বলা হলো!!
সেই পুরোনো কথা,
সেই পুরোনো মানুষকে,
বুকের ভেতর জমে থাকা কিছু জিজ্ঞাসা
কিছু পুরোনো অনূভূতি...!!
কত কত সময় পর,
কত কত আবেগের পর
আবারো বলা হলো।
সেই পুরোনো কথা!!!
ভালো থেকো তুমি, ভালো থেকো।।
খোকা , বুড়ো সবাইকে নিয়ে।
সেই পুরোনো তুমি, এখন আরো পুরোনো।।
বদলে গেছে সব আবেগ, বদলে গেছে সব কথা।।
বদলে গেছে হিসেব, বদলে গেছে কথামালা।।।
সেই পুরোনো কথা।।
পুরোনো সব জঞ্জাল
পুরোনো সব কষ্ট
পুরোনোই থাক!!
ভুলে যাওয়া গানের কথা ভুলেই যাই।।
কি হবে আর সেই সব কথামালায়
যখন সময় গিয়েছে চলে,
সেই পুরোনো নিয়মে।।।
নতুনে বাচিঁ,
নতুনে স্বপ্ন বুনি,
নতুনে পথ চলি,
নতুনেই অটুট থাকুক পুরোনো বন্ধুত্ব!!!
নতুনের মাঝেই মহত্ব!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




