somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাও কি পারি না?

১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন শনিবার ছিল বোধ হয়। ঘুম থেকে উঠতে একটু বেশীই দেরী করে ফেললাম অনেকটা ইচ্ছে করে। বাসষ্ট্যান্ড থেকে আমার বাসাটা একটু দূরেই। ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ব্রাশ করে, গোসল সেরে সকালের নাস্তাটাও করলাম। যখন ঘড়ির দিকে তাকালাম তখনই আমার মনে হল যে আজকে নিশ্চিত অফিসে লেট হব।

কি -ই বা আর করার। বাসা থেকে বের হয়ে বাসষ্ট্যান্ডে যেতে হলে আমাকে একটি জেব্রা ক্রসিং পার হতে হয়। আসলে আমি যতটুকু জানি "জনগণকে আগে রাস্তা পার হতে দেয়া" -টাই হল জেব্রা ক্রসিং এর উদ্দেশ্য। কিন্তু প্রতিদিনই আমাকে তার উল্টোটা দেখতে হতো, শুধুকি দেখতে সাথে ভোগান্তিও পোহাতে হতো। প্রতিদিনই দেখতাম রাস্তা দিয়ে কে পার হচ্ছে না হচ্ছে তা দেখার কোন সময়ই নেই গাড়ী চালকদের।

প্রতিদিনই একটা জিনিস দেখতে দেখতে কিছুটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আমার। তাই রাস্তাটা পার হতে হলে একটা সাবধানেই পার হতাম। ঐ দিনও ঠিক তাই এদিক একবার ঐ দিক একবার তাকিয়ে দেখলাম য, একটা গাড়ী আসছে। তাই আমি গাড়ীটাকে কিছুটা সমীহ করে রাস্তার একপাশে দাড়ীয়েই গেলাম।

পরবর্তী যে ঘটনাটা ঘটল তা দেখে আমি অবাক না হয়ে আর পারলামই না। গাড়ী চালক গাড়ীটা থামিয়ে আমাকে হাত ইশারা করে রাস্তাটা পার হতে বললেন, সাথে একটু খানি মুছকি হাসিও হাসলেন।

আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি বাংলাদেশে আছি এবং এও বিশ্বাস হচ্ছিলনা যে, গাড়ীর চালক বাংলাদেশী। কিন্তু পরে তার মুখে বাংলা কথা শুনে বিশ্বাস না করে আর পারলাম না।

তখন আমার সিঙ্গাপুরের কথা খুব মনে পড়ছিল। কারণ দীর্ঘ্য ২ টা বছর আমি সিঙ্গাপুরে কাটিয়ে এসেছি। কি সুন্দর ছিল ওখানকার পরিবেশ, কত পরিচ্ছন্ন রাস্তা সেটা মুখে বলে বুঝানো যাবে না।

ব্লগার বন্ধুরা এটাও জানি বাঙ্গালী শুধু বলতে পারে। তারপরেও বলছি আমরা কি পারি না ওদের মত করে আমাদের দেশটাকে সাজাতে। আসলে আমাদের অভাবটা কোথায়; আসুন একটু আলোচনা করি ....
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×