জ্যোৎস্নায় জোনাকের সঙ্গে গল্প বলা হয় না কতকাল!
কতকাল মধ্যরাতে দিগন্ত বিস্তৃত সবুজ গালিচায় শুয়ে
আকাশ দেখা হয় না; খরস্রোতা নদীতে জব্বার মাঝির
ছই ঘেরা নৌকার গলুইয়ে বসে বৈঠা আর জলের শব্দের
জলতরঙ্গে শিবরঞ্জনিও শোনা হয় না, নদী তীরে গাঁয়ের
দুরন্ত কিশোরীর দুর্বার ছুটে চলায় তোমাকেও দেখি না!
আমি এখন অদ্ভূত জগতে জীবনকে খুঁজে ফিরি প্রতিদিন।
প্রতিদিন সকালে-দুপুরে- পড়ন্ত বিকেলে এবং অন্ধকারে
ভুল গন্তব্যে ছুটে চলি। এখানে নদী নেই, প্রান্তর নেই-
মাঝির কণ্ঠে ভাটিয়ালি নেই; অগণিত মুখোশ আছে
একটিও মানুষ নেই; লতিফ ভাইয়ের মতো একতারায়
নিমগ্ন এক পুরুষ, দুঃখ জয়ী অভাবী স্বজন নেই!
এখানে আকাশ আছে, দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর নেই।
নেই পাহাড়, নদী, বন-বনান্ত- বর্ষায় বিস্ফোরিত নদীর
একরোখা ছুটে চলা; আছে মধ্যরাতে মাতালের উচ্ছ্বাস
গণিকাদের নূপূরের নিক্কণ, ঝর্ণার মতো খিল খিল হাসি
আছে দেহের সঙ্গে দেহের, জীবনের সঙ্গে জীবনের খেলা
আমিও আছি এসবের মধ্যে, অথচ তুমি নেই কোথাও!
প্রতিদিন বৃষ্টির জন্য প্রার্থনায় অলীক জায়নামাজে ধ্যানী
বকের মতো এক পা তুলে জীবনকে আস্তে আস্তে নিয়ে
যাই মৃত্যুর অন্ধকারে; গহন গভীর বোধের ভেতর থেকে
কে যেন বিদ্রুপ করে- স্বজনের মিছিলে তোমাকে পাই না,
সন্তর্পণে ফিরে আসি নিজের ভেতরে, কুণ্ঠিত অবগুণ্ঠিত
একজন পরবাসীকে নিয়ে আমার খুব কষ্টে কাটে দিন।
১৪ মে, ২০১২
আলোচিত ব্লগ
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।