somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখনই একজন মহিলা মিথ্যা বলে………

১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক মেয়ে-দর্জি নদীর ধারে বসে কাপড় সেলাই করছিল।সে সেলাইয়ের জন্য আঙ্গুলে টোপর পড়েছিল। হঠাৎ টোপরটি নদীতে পড়ে গেল।সে চিৎকার জুড়ে দিল।তার চিৎকার শুনে প্রভু হাজির হলেন।
প্রভু জিজ্ঞাসা করলেন, ‘ওহে শিশু। তুমি কাঁদছো কেন?’
মেয়ে-দর্জি বলল, ‘আমার আঙ্গুলের টোপর নদীর পানিতে পড়ে গেছে। পরিবারের ভোরণ পোষণের জন্য আমার স্বামীকে আমি সাহায্য করি। এখন আমার কী হবে?’
প্রভুর দয়া হল। তিনি তাঁর হাতখানা নদীর পানিতে ডোবালেন আর টেনে তুললেন একটি সোনালী আঙ্গুলের টোপর যার ওপর নীলকান্তমণি বসানো ছিল।
প্রভু বললেন, ‘এটা কী তোমার আঙ্গুলের টোপর?’
মেয়ে-দর্জি বলল, ‘না’।
প্রভু আবার হাতখানা নদীর পানিতে ডোবালেন আর টেনে তুললেন একটি সোনালী আঙ্গুলের টোপর যার ওপর পদ্মরাগমণি বসানো ছিল।
প্রভু জিজ্ঞেস করলেন, ‘এটা কী তোমার আঙ্গুলের টোপর?’
মেয়ে-দর্জি বলল, ‘না’।
তিনি তাঁর হাতখানা নদীর পানিতে পুনরায় ডোবালেন আর তুলে আনলেন একটি চামড়ার তৈরি আঙ্গুলের টোপর।

মেয়ে-দর্জি বলল, ‘হাঁ, এটাই আমার চামড়ার আঙ্গুলের টোপর’।
মেয়ে-দর্জির সততা দেখে প্রভু ভারী খুশি। তিনি দর্জিকে তিনটি আঙ্গুলের টোপরই দিয়ে দিলেন।এদিকে দর্জি খুশি হয়ে বাড়ি ফিরলেন।
অনেক বছর পার হয়ে গেল। একদিন মেয়ে-দর্জি তার স্বামীর সঙ্গে নদীর তীরে হাটছিলেন।এমন সময় তার স্বামী নদীর পানিতে আচমকা পড়ে কোথায় যেন হারিয়ে গেল।
সে চিৎকার জুড়ে দিল।তার চিৎকার শুনে প্রভু আবার হাজির হলেন।
প্রভু জিজ্ঞাসা করলেন, ‘ওহে শিশু। তুমি কাঁদছো কেন?’
মেয়ে-দর্জি বলল, ‘প্রভু, আমার স্বামী পানিতে পড়ে গেছে।’
প্রভু তাঁর হাতখানা নদীর পানিতে ডোবালেন আর জর্জ ক্লুনীকে তুলে আনলেন।
প্রভু বললেন, ‘এটা কী তোমার স্বামী?’
মেয়ে-দর্জি বলল, ‘হাঁ’।
প্রভু ভীষণ রেগে গেলেন।
তিনি বললেন, ‘তুমি মিথ্যা বলেছো’।
মেয়ে-দর্জি বলল, ‘আমাকে ক্ষমা করুন, প্রভু। একটা ভুলবুঝাবুঝি হয়েছে।আমি যদি জর্জ ক্লুনীকে ‘না’ বলতাম তাহলে আপনি ব্র্যাড পীটকে হয়তো নিয়ে আসতেন। এরপর আমি যদি ব্র্যাড পীটকে ‘না’ বলতাম তাহলে আপনি আমার স্বামীকে উঠিয়ে আনতেন। আর আমি যদি আমার স্বামীকে দেখে ‘হ্যাঁ’ বলতাম, আপনি আমাকে তিনজনকেই দিয়ে দিতেন।কিন্তু প্রভু আমিতো তিন স্বামীর দেখাশোনা করতে পারবো না।সেজন্য আমি জর্জ ক্লুনীকে ‘হ্যাঁ’ বলেছি’।
আর তাই হল। প্রভু জর্জ ক্লুনীকে রাখার অনুমতি দিলেন।
গল্পের নৈতিক উপদেশ হচ্ছে …………
যখনই একজন মহিলা মিথ্যা বলবে, অবশই কোন ভাল বা যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবং অন্যের সুবিধা বিবেচনা করেই বলবে।
Signed

All Us Women
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×