somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে হায় বাপ-দাদার ধর্ম ছেড়ে সব হারাতে চায়?

২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ বছর বয়সে আমীশ ছেলেমেয়েদের ছেড়ে দেয়া হয়। এসময় তারা যা কিছু মনে হয় করতে পারে। সেক্স, ড্রাগস, গাড়ী চালানো, ধুমপান, ড্রিন্কস যা মনে চায়। ধর্ম বা লাইফস্টাইল কোন কিছুই তাদের উপর চাপিয়ে দেয়া হয় না।ধর্ম বা জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে কারও অল্প সময় লাগে, কারও কয়েক বছর লেগে যায়। এ অনুষ্ঠানের নাম Rumspringa , মানে হল ছুটাছুটি করা বা ঘুরে বেড়ানো।

এরপরে যদি তাদের মনে হয় তারা পরিবারে ফিরে যেতে পারে, ব্যাপটাইজড হয়ে আজীবন নিরামিশ (শব্দার্থে) জীবন কাটাতে হবে। একবার ফিরে যাবার পর আর কোন গাড়ী চালানো যাবে না, মদ, জুয়া, মাগী (মজমা) তো নিষেধই এমনকি ইলেকট্রিসিটি ব্যবহার করা যাবে না। এরপরেও দেখা যায় ৯০ ভাগ বাবা-মায়ের জীবনে ফিরে যায়, আমীশ চার্চে যায়, পুরাপুরি বিবলিক্যাল লাইফ।

এর থেকে একটা প্রমান হয় ধর্ম জোর করেও চাপাতে হয় না। সমাজ,পরিবার হতে ধীরে ধীরে যে জিনিস শৈশবে,কৈশোরে তুলে নেয়, তার বাইরে যাওয়া খুব কঠিন। এভাবে স্বাধীন করে দেয়ার পরেও মাত্র দশভাগ দূরে সরে যায়।

তারপরেও ব্যাপারটা খুবই প্রশংসনীয়, বাবা-মা ছেলেমেয়েদের উপর ধর্ম চাপায় না। অন্য কোন ধর্মে এরকম আছে কিনা জানি না। মুসলামান ধর্মে তো সাত বছরে নামাজ পড়তে বলতে হবে, নয়-দশ বছর বয়সে না পড়লে কড়া মাইর লাগানোর নির্দেশ আছে।

এরমধ্যে একটা ফাঁক আছে। আমীশরা পোলাপানরে নিশ্চিন্ত থাকে, কারণ বেশিদূর যেতে পারবে না। মাত্র আট ক্লাশ পড়ার পরে তাদের পড়াশোনা বন্ধ করে দেয়া হয়, বেশি পড়লে নাকি তাদের মধ্যে 'অহংকার' তৈরি হবে। তো অশিক্ষার কারণে এসব ছেলেমেয়ে মুক্তি পেয়েও বেশিদূর যেতে পারে না। যেখানেই যায় কায়িক শ্রম করে থাকতে হবে, এদিকে বাবার হোটেলে মোটামুটি মজায় থাকা যায়, সাথে চার্চের সাপোর্ট।


কে হায় বাপ-দাদার দেয়া ধর্ম ছেড়ে সব হারাতে চায়?



http://en.wikipedia.org/wiki/Rumspringa
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২২
১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×