somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় সবুজ মন-ছোট গল্প

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসপাতালের বিছানাটায় মরা মানুষের গন্ধ
আড়ষ্টতা জমে বুকের গহীনে
ওষুধের গন্ধে বিস্বাদ সবেতে
সবচেয়ে অপছন্দের স্হানটিতেই
ঠিকানা স্হায়ি করেছি,তারপর
একভোরে শেষ হবে পথচলা
পৃথিবীনামক গ্রহতে পদযাত্রা
থেমে যাবে জীবণের গতি............
না!এখন আর ভাল লাগেনা।ভাবতেও ইচ্ছে করেনা বিথীর।শুধু মনে হয় হাতে পায়ে ধরে যদি রাজী করাতে পারত আর মৃত্যুর ফেরেশতাকে বলতে পারতএক্ষুনি নিয়ে যাও।কষ্টটা কমে যেত।বাচ্চা দুটোর মুখের দিকে তাকাতে ইচ্ছে করেনা।মনে হয় জন্ম দিয়েছি শুধু গড়তে অপারগ আমি।কোন দায়িত্বপালন করতে পারলাম না।আমার ভবিষ্যত স্বপ্নের দুজোড়া হাত আমাকে জড়িয়ে ধরবেনা আর।ভাবতে অবাক লাগে আমার দেহে ,আমার মধ্যে ছিল ওদের বাস?মিষ্টি করে হাসলে দুজনই আমাকে জড়িয়ে জিজ্ঞেস করত-----মামণি,তোমার মনটা অনেক খুশি কেন?
--আমার রাজপুত্রদের পেয়ে
তখন ওরা আহলাদে গদগদ হয়ে দুজন দুপাশের গালে একসাথে চুমো খেত।

আজ সকালে ওদের বাবা দুজনকেই নিয়ে এসেছিল কিন্তু ওরা আমার কাছে আসেনি।অসুস্থতার কারণে আমার চেহারার পরিবর্তন,হাতে স্যালাইন চলে,কখনো ব্লাড ব্যাগ।মুখে ইনফ্যাকশনের জন্য ঠোট দুটো মোটা হয়ে গেছে।সব মিলিয়ে ওরা ভয় পায় কাছে আসতে।মনে হয় যত তাড়াতাড়ি আমাকে মৃত্যু দেয় প্রত্যেকটি মানুষের জন্যই ভাল।বিথীর স্বামী ফিরুজ ,এত ভাল মানুষ ,তার কষ্টও আর সহ্য হচ্ছে না ।অফিস করছে ,সংসার সামলাচ্ছে ।টাকার জোগাড় করাও কষ্ট হচ্ছে।তার পৈত্রিক জমি বিক্রিরও কথা চলছে।ও ভাবছে -তার আগেই যদি আমি মরে যেতাম তাহলে অন্তত বাচ্চা গুলোর ভবিষ্যততো থাকতো।
রাতে সে হাসপাতালের করিডোরে পাতা চেয়ারে ঘুমায়।ফজরের নামাজ পরে অফিসের ঊদ্দেশ্যে রওয়ানা দেয়।ঢাকার বাহিরে যেতে হয় তাকে।লোকটার জানের উপর দিয়ে যাচ্ছে এত ঝামেলা।তবু সে চায় আমি যেন কষ্ট না পাই।আমি তাকে কিছুই বুঝতে দেইনা।আমার ভিতরের কষ্টের ভাঙ্গাগড়া যা চলছে।অবশ্য গড়ছে না কিছুই শুধু ভাঙ্গনের খেলা চলছে।রক্তের ডাব্লিউ-বি-সি বেড়ে যাচ্ছে, আর-বি-সিকমে যাচ্ছে।কিছু খেতেও পারছি না,বমি হচ্ছে।
শরীরটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।




এমনি করেই থামবে বাঁশি
থামবে করুন বোল
সুখের দোলায় শরৎ বনে
দুলবে না কাশফুল
অল্প বেলার গল্প শেষে
বিদায় সবুজ মন
একা চললাম অচিন পথে
রইল আপন জন।

মৃত্যুর আগেকার সেই করুন চাহনি ,ফিরুজের দুটো হাত চেপে ধরে বিথী কুকড়ে উঠছিল বারবার।মৃত্যু যন্ত্রনায় ছটপট করছিল।কিছু বলতে পারছিল না ।মুখের অবয়ব ছিল বিভৎস।সুন্দর মিষ্টি সেই মিষ্টি মুখটা দেখলে যে কেউ আৎকে উঠবেএখন।বাচ্চা দুটোকে আনা হয়নি সেজন্যই ।একটা চোখ মনে হয় ভেতরে গলে আটকে গেছে।তবু ফিরুজ ওর হাত দুটো ধরে থেকে চোখের পানি ফেলছে।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×