আজকে প্রথম আলোয় একটা সম্পাদকীয় ছাপা হয়েছে।
এখানে তিনি লিখেছেন
"জনসভায় দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে যদি নিছক ‘রাজনৈতিক’ হিসেবে ধরে নেওয়া হয়, তাতেও জনগণের শক্তির প্রতি তাঁর অনাস্থাই প্রকাশ পেয়েছে। যেকোনো গণতান্ত্রিক দলের মূল শক্তি জনগণ। সরকারের যেকোনো অগ্রহণযোগ্য আচরণের জবাব একটি গণতান্ত্রিক দলকে জনশক্তির ওপর ভর করেই দিতে হবে। অন্যথায় জনগণই সকল ক্ষমতার উৎস—এটা শুধুই বাগাড়ম্বরে পরিণত হবে। বিরোধীদলীয় নেতা কি সেটাই চান?
খালেদা জিয়া বগুড়ায় যে বক্তব্য দিয়েছেন, তা দেশের সেনাবাহিনীর জন্যও বিব্রতকর বলে মনে করি। কারণ, সরকার ও বিরোধী দলের রাজনৈতিক বিবাদে সেনাবাহিনীকে জড়ানোর চেষ্টা এই জাতীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করারই নামান্তর।
বিরোধীদলীয় নেতা ভবিষ্যতে বক্তৃতা-বিবৃতির ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেবেন—সেটাই আমাদের প্রত্যাশা"
তিনি আরও বলেছেন "খালেদা জিয়ার বক্তব্য সে কারণেই সংবিধানবিরোধী ও উসকানিমূলক।"
কিন্ত একই পত্রিকায় লেখা হয়েছে "এ বিষয়ে জানতে চাইলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘এখানে তো আমি রাষ্ট্রদ্রোহের কিছু দেখি না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষার জন্য যেভাবে কাজ করে, দেশেও যখন অরাজকতা, অশান্তি দেখা দেবে, তখন তারা জনগণের শান্তির জন্য কাজ করবে। খালেদা জিয়া তো আর বলেননি সেনাবাহিনী এসে দায়িত্বে নিয়ে নিক। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।'"
যদি সম্পাদক নিজের বক্তব্যে অটল থাকেন তাহলে কিভাবে তার প্রতিবেদক এই লেখা লিখল এবং তিনি ছেপে তা সমর্থন করলেন ?
লেখে দুটির লিংক
খালেদা জিয়ার বক্তব্য উসকানিমূলক সেনাবাহিনীর ‘দায়িত্ব’ ও ‘কর্তব্য’
সেনাবাহিনীর বিষয়ে বক্তব্য খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


