somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন বাবা ও একটি বিড়াল ছানা

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজা প্রায় শেষের পথে। ঈদের আর বেশি দেরি নেই। ভাবতে ভালোই লাগছে। অফিসের প্রেশার আর গরমের মধ্যে এবার একটা শক্ত রোজা পার করলাম। সেহেরীতে গামলা ভরে পানি খেলেও সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় মাত্র সাহারা মরুভূমি পার করে এলাম। গলা শুকিয়ে কাঠ। কিভাবে যে সারাদিন পার করেছি আল্লাহই জানেন।
নানান ঝামেলার মধ্যে একটাই ভালো খবর, বাবা হিসেবে এটা আমার প্রথম ঈদ। ব্যাপারটা ভাবতে অবাক লাগে, আবার খুশীও লাগে। এক্সপেরিয়েন্সের অভাবে মাঝে মাঝে কি করবো না করবো ঠিক বুঝে উঠতে পারি না। ছেলেকে আদর করতে গিয়ে ছাগলের মত উল্টা পাল্টা কাজ কারবার করে ইতিমধ্যে আমি নিজেকে অত্যান্ত সফলতার সাথে কুখ্যাত বাবা হিসেবে প্রমাণ করে ফেলেছি। অফিস শেষে বাসায় ঢুকলে সবাই এখন আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায়। রাস্তায় কোন পাগল হেঁটে গেলে লোকজন তার দিকে যেভাবে তাকায় সবার দৃষ্টি অনেকটা সেরকম। আমি এসব একদম গ্রাহ্য করছিনা। হাসি মুখে গলায় “বিপদজনক – শিশুদের নাগালের বাইরে রাখুন” সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
গতকাল অনেকদিন পর ইফতারির পর বাইরে বেরিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। প্রতিদিন যেখানে আড্ডা না মারলে আমার ঘুম আসে না সেখানে এবারের রোজায় একদিনও বাইরে বের হইনি। কারন ইফতারির পর এই কয়দিন আর নড়তে চরতে পারিনি। ইফতারি খেয়েই বিছানায়, ঘণ্টা দু’একের জন্য একদম ডেড। কাল কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল বলে গুঁড়িগুড়ি বৃষ্টির মাথায় নিয়েই বের হয়েছিলাম।
আড্ডার শেষে বাসায় চলে আসছি এমন সময় বিড়ালের বাচ্চাটা আমার চোখে পড়ল। বেচারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমার পায়ের নিচে এসে দাঁড়িয়েছিল। হয়ত নিজের আরাম প্রিয় চরিত্রের সাথে মিল থাকার কারনেই বিড়াল আমার সব সময়ই পছন্দ।
বিড়ালটাকে দেখেই বিদ্যুৎ চমকের মত আমার মাথায় একটা বুদ্ধি চলে এল। ছেলের জন্য বিড়ালটাকে গিফট হিসেবে নিয়ে গেলে কেমন হয়? ছেলে বড় হবে, সাথে সাথে বিড়ালের বাচ্চাটাও বড় হবে। বুদ্ধি-শুদ্ধি হবার পর আমার ছেলে রেডি মেড জ্যান্ত খেলার সঙ্গী পেয়ে যাবে! এরকম একটা যুগান্তকারী বুদ্ধি মাথায় আসায় খুশীতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। দ্রুত আড্ডা শেষ করে ধবধবে সাদা আর তুলতুলে বিড়ালের বাচ্চাটা কোলে করে বাসায় নিয়ে এলাম। বিড়ালের বাচ্চাটা দেখে ছেলের কি রিঅ্যাকশন হবে সেটা ভাবতেই খুশিতে চোখে পানি চলে আসছিল।
বিড়ালের বাচ্চা নিয়ে বাসার দরজা দিয়ে ঘরে ঢুকতে পারিনি। তার আগেই আমার বউ, আমার আব্বা,আম্মা ঝাড়ু নিয়ে আমার দিকে ধেয়ে এলো। ওরা মনে করেছিল বিড়ালের বাচ্চাটা আমার পেছন পেছন উপরে উঠে এসেছে। আমি কোন রকমে ঝাড়ুর আক্রমণ থেকে বিড়ালের বাচ্চাটাকে বাঁচিয়ে ওটাকে বাসায় নিয়ে আসার উদ্দেশ্য সবাইকে বললাম।
আমার কথা শুনে আম্মা মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমার বউ চোখ বড় বড় করে আঙ্গুল উঁচিয়ে নিচে নামার রাস্তা দেখিয়ে বলল ওটাকে এখুনি রাস্তায় ফেলে আস। তারপর গোসল করে বাসায় ঢুকবে। আব্বা শুধু একটা কথাই বলল, “ছাগল”, কারে বলল বুঝলাম না।
আমি দুঃখ ভারাক্রান্ত মনে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে নিচে নেমে এলাম। এর মধ্যে ওর একটা নাম দিয়ে ফেলেছিলাম – “কুটুস”।
কুটুস চুপচাপ আমার কোলে বসে আছে। কোথায় যেন পড়েছিলাম মহানবী (সাঃ) বিড়াল খুবই পছন্দ করতেন। সেই অসহায় বিড়ালের সাথে এমন ব্যবহারে আমি খুবই কষ্ট পেলাম। কিন্তু কিছুই করার নাই। গ্যারেজে কুটুসকে ছেড়ে দিলাম। বেচারা আমার দিকে তাকিয়ে একবার মিউ মিউ করে কি যেন বলার চেষ্টা করল। তারপর দৌড়ে গেটের নিচ দিয়ে বাইরে চলে গেল।
এত দুঃখ আমি জীবনে পাইনি। দুঃখে কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিল। এত দুঃখের মধ্যেও নিজের ছেলেটার জন্য আমার মায়া লাগলো। যে দজ্জাল টাইপের মা আর দাদা-দাদীর পাল্লায় ও পড়েছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে বেচারার বিশাল বিপদ আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমি ভাবছিলাম ছেলের জন্য কি করা যায় যেন সে এই বন্দী কারাগার থেকে মুক্তি পেতে পারে। এভাবে চলতে থাকলে তো ও প্রকৃতি কাকে বলে সেটা চিনতেই পারবে না।
কথাটা মাথায় আসা মাত্র বিদ্যুৎ চমকের মত আবার আমার মাথায় একটা বুদ্ধি চলে এল। আচ্ছা, বারান্দায় কিছু মাটি ফেলে ঘাস লাগিয়ে দিলে কেমন হয়? প্রকৃতি একেবারে নাগালের মধ্যে চলে এলো? নিজের বুদ্ধিতে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। খুশীতে আমার চোখ মুখ ঝলমল করতে লাগলো।
হাসিহাসি মুখ করে আমি বাসায় ঢুকলাম। ইচ্ছা না থাকা সত্ত্বেও সবাই আমাকে জোর করে এই রাতে গোসল করালো। তাতে একটু মেজাজ খারাপ হলেও মনে মনে কিন্তু আমি খুব খুশী। ছেলের জন্য অবশেষে আমি কিছু একটা করতে যাচ্ছি।
রাতে খেতে বসে দেখলাম সবাই আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। রাস্তায় কোন পাগল হেঁটে গেলে লোকজন তার দিকে যেভাবে তাকায় সবার দৃষ্টি অনেকটা সেরকম।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×