somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকীটা ব্যক্তিগত

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মাঝে তোমার কথা ভাবি, জানো?
অনেক কথা হয়তো তোমাকে বলাই হবে না কখনো।
তোমাকে হয়তো কখনই বলা হবে না,
শেষবার যখন বাসস্টপে দেখা হয়েছিল
তখন আমার পকেটে ছিল তোমাকে লেখা একটা চিঠি।
কোন এক গভীর নির্জন রাতে তোমাকে আমার
ভালোবাসার কথা জানাতে লিখেছিলাম
দু' পাতার এক প্রেমপত্র।
সেও প্রায় পাঁচ বছর আগে,
তোমার সাথে যেদিন আমার প্রথম পরিচয়, ঠিক সে রাতেই।

সেদিনের কথা কি তোমার মনে আছে?
সেন্ট্রাল লাইব্রেরী, সিড়ির গোড়ায় আমি বসেছিলাম।
হাতে কাজ ছিল না, খুব মন দিয়ে আমি কেমিস্ট্রির একটা বই পড়ছিলাম।
হঠাৎ তুমি আর কয়েকজন বান্ধবী নিয়ে এসে বসলে আমার একটু সামনে।
আমার পড়া বন্ধ হয়ে গেল।
ঠিক কতক্ষণ তোমার দিকে মন্ত্রমুগ্ধের মত একদৃষ্টিতে তাকিয়ে ছিলাম, জানি না।
ঘোরটা ভেঙেছিল তোমার বান্ধবীদের বাঁধভাঙা হাসিতে।
তোমার বান্ধবীরা আমাকে নিয়ে হয়ত কিছু একটা বলেছিল, আর তাতেই তুমি রাগে অপমানে লাল হয়ে উঠেছিলে। তোমাকে দেখাচ্ছিল টসটসে পাকা টমেটোর মতো। আমার এসব উদ্ভট বর্ণনা শুনে তুমি কি হাসিটাই না হাসতে!
আমি অবশ্য ওসব কিছুই বুঝিনি তখন।
একটু বাদেই ওদের কথা আর সহ্য করতে না পেরে তুমি উঠে এসেছিলে।
রাগে গটগট করে হেটে আমার সামনে এসে বলেছিলে,
"এই যে মিস্টার, কি হচ্ছে এসব বলুন তো? এভাবে তাকিয়ে আছেন কেন?"
তখনো আমার ঘোর কাটেনি। অস্ফুট কন্ঠে আমি উল্টো জিজ্ঞেস করেছিলাম, "আমি কি স্বপ্ন দেখছি?
প্রশ্নের উত্তরে প্রশ্ন আশা করনি বলে তোমাকে একটু বিভ্রান্ত দেখালো, একটু অবাক হয়েই জিজ্ঞেস করলে, "কেন?"
আমি মুগ্ধকন্ঠে বললাম, "মানুষ এতো সুন্দর হয়?"
কথাটা শুনে তুমি একটু লজ্জা পেয়েছিলে বুঝি। নিজের রূপের প্রশংসা শুনতে কে না ভালোবাসে! তোমার রাগটা ততোক্ষণে পড়ে গেছে কিন্তু তারপরো খানিকটা জোর খাটিয়ে উষ্ণ কন্ঠে বললে, "এভাবে আর দেখবেন না।"
আমি তোমার চোখে চোখ রেখে হেসে বলেছিলাম, "পারছি না তো!"

আমার মনে আছে,
সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না।
চোখটা বন্ধ করলেই তোমার মুখটা ভেসে উঠছিল আর সাথে সাথেই বুকের ভেতরটা হুহু করে উঠছিল
এক অসহ্য শুন্যতায়।
ঘুমাতে না পেরে সারারাত জেগে লিখেছিলাম ওই এক চিঠি।
ওই একটাই, একজনকেই।
পাঁচ বছর চিঠিটা আমি মানিব্যাগে রেখে ঘুরেছি।
তোমাকে চিঠিটা দিতে পারিনি, কিছু বলতেও পারিনি।
আমি কল্পনায় দেখতে পেতাম, চিঠিটা তোমাকে দিয়েছি আর সেটা পড়ার পর তোমার ফর্সা মুখটা লাল হয়ে হয়ে যাচ্ছে রাগে। তুমি চিঠিটা কুটিকুটি করে ছিঁড়ে উড়িয়ে দিলে আর সেটা দশ লক্ষ কবুতর হয়ে উড়ে গেল নীল আকাশে এক খন্ড মেঘ হয়ে।

জীবনে কখনো হার স্বীকার করিনি। তোমার কাছে এভাবে হেরে যাবো সেটা ওই পাঁচ বছরেও মেনে নিতে পারিনি। কিসের একটা বাধা এসে বারবার আমাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে। তুমি বলতে, আমার ইগোই আমাকে ডোবাবে। সত্যিই তাই। আজো যখন মাঝে মাঝে তোমার কথা ভাবি, সেই কথাটাই অমোঘ সত্য হয়ে ধরা দেয়।

অতঃপর কিছু কথা থেকে যায়, যার বেশীর ভাগই তোমাকে নিয়ে এবং যথারীতি অগোছালো, বাকীটা - ব্যক্তিগত।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৬
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×